বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

রাঙ্গামাটির লংগদুতে নবাগত ইউএনও এর সাথে স্থানীয়দের মতবিনিময় সভা

মোঃ এরশাদ আলী, রাঙ্গামাটি প্রতিনিধি :
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

মোঃ এরশাদ আলী, রাঙ্গামাটি প্রতিনিধি :

রাঙ্গামাটির লংগদু উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন এর সাথে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক ব্যক্তিবর্গ, ছাত্র প্রতিনিধি, ও মিডিয়াকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ জুলাই (বুধবার) সকাল ১১টায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লংগদু উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন এর সাথে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,  জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) মোঃ কফিল উদ্দিন মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লংগদু উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন, লংগদু উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন,

সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,  উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন,  নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, লংগদু প্রেসক্লাবের উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক মোঃ এখলাস মিয়া খান,  প্রেসক্লাব সভাপতি এবিএস  মামুন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন,

সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, পুলিশ বাহিনী, ব্যাটালিয়ন আনসার  ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং ছাত্র  প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার পরিচিতি পর্ব শেষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উপজেলার বিভিন্ন পর্যায়ে ব্যক্তিবর্গের সাথে আলোচনা করা হয়।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন তাঁর বক্তব্যে,  লংগদু উপজেলার সর্বস্তরের সহযোগিতা কামনা করে আগামীর লংগদুকে এগিয়ে নেওয়ার আহবান জানান।


More News Of This Category