রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রূপগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী টুটুলের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা

মো: রাসেল মোল্লা,রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ 
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

মো: রাসেল মোল্লা,রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ আহমেদ টুটুল স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে।

গতকাল ৮ জুলাই মঙ্গলবার পূর্বাচল নিঝুমপল্লীতে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আব্দুল্লাহ।
মতবিনিময় সভায় মনোনয়ন প্রত্যাশী শরীফ আহমেদ টুটুল বলেন, আমি দল থেকে মনোনয়ন পেয়ে সংসদ নির্বাচনে নিবাচিত হলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী ও নৈরাজ্যমুক্ত রূপগঞ্জ গড়ে তুলবো।

এছাড়া শিল্পায়নে সুদুর প্রসারী নীতি, দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার, কর্মসংস্থান মেলা, জনকল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্য সেবার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ ও গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ, গণসচেতনতা বৃদ্ধি,

আরও পড়ুনঃ *ইজতিহাদের প্রকৃতি: ওহী ভিত্তিক নাকি ব্যক্তিগত মত? — ফতোয়া গ্রহণে দলীল জানার প্রয়োজনীয়তা*

পূর্ণবাসন কার্যক্রম, আদর্শ নগরী হিসেবে রূপগঞ্জকে উন্নয়নমূলক কর্মকান্ডে জনগণকে সম্পৃক্ত করে কাজ করাসহ নানা ধরণের পরিকল্পনা বাস্তবায়নকরা হবে। রূপগঞ্জকে আলোকিত সমৃদ্ধ এবং আদর্শ নগরী হিসেবে গড়ে তুলবো ।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দিপু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান, রূপগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ বাবুল প্রমুখ।


More News Of This Category