বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

খুলশীতে পাহাড় কেটে স্থাপনা নির্মাণের সময় অভিযান, ৩ শ্রমিক আটক : ভূমি মালিকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

পাহাড় সুরক্ষায় গঠিত জোন-৪ কমিটির সদস্য ও খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেবের নির্দেশে খুলশী থানাধীন জালালাবাদের কাঁঠাল বাগানের রূপসী পাহাড়ে পাহাড় কেটে আরসিসি পিলার তোলার সময় ৩ শ্রমিককে আটক করা হয়। বিষয়টি জোন কমিটিকে জানানো হলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসি ল্যান্ড (কাট্টলি সার্কেল)

এবং আহ্বায়ক (জোন কমিটি-৪) হুসেইন মোহাম্মদ এর নির্দেশনাক্রমে পাহাড় কর্তনের নির্দেশদাতা ও সংশ্লিষ্ট ভূমি মালিকের তথ্য সংগ্রহপূর্বক আইনগত ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করেন এবং আটক শ্রমিকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। আজ শনিবার বেলা ২ টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

আটক শ্রমিকরা হলেন খুলশী থানাধীন জালালাবাদের বড়ই বাগান এলাকার জামালের বাড়ির বাসিন্দা মো. ইসলামের ছেলে মো. ফারুকুল ইসলাম (২৫), একই এলাকার আধার মানিকের হারুনের বাড়ির মো. হারুনের ছেলে মো. মিজান (৩৫), জালালাবাদ মুক্তিযোদ্ধা নবী সাহেবের কলোনীর মৃত মো. আবুল কাশেম খা এর ছেলে মো. মঈনুদ্দিন (৩০)।

এসময় উল্লেখিত শ্রমিকদের দিয়ে পাহাড়টি কাটানোর নির্দেশদাতা হিসেবে স্থানীয় মো. মুজিবুর রহমান প্রকাশ গাল কাটা মুজিব নামক একজনের নাম ও তথ্য জানায় আটক শ্রমিকেরা। একই সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করেন। তারা ঘটনাস্থলের প্রয়োজনীয় তথ্য সংগ্রহপূর্বক জড়িতদের তথ্য সংগ্রহ, ভূমি মালিকের তথ্য ও ভূমি অফিস থেকে পাহাড়ের তথ্য সংগ্রহপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।

আরও পড়ুনঃ পবিত্র শোহাদায়ে কারবালার স্মরণে তাজকিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জোনের “পবিত্র আশুরার রোজার ইফতার মাহফিল এবং মানকাবাতে ইমাম হোসাইন (রা)” সম্পন্ন

এসময় জোন কমিটির আহবায়কের নির্দেশনাক্রমে জোন কমিটি-৪ এর সদস্য ও পরিবেশকর্মী মো. শফিকুল ইসলাম খান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবাইয়াত তাহরিম সৌরভ ও সাইফুল ইসলাম, পরিদর্শক সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

বক্তব্য গ্রহণে : নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাহাড় সুরক্ষায় গঠিত জোন কমিটি- ৪ এর আহবায়ক এবং কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হুসেইন মোহাম্মদ- ০১৭৪৪৯৩৯১৩১
রুবাইয়াত তাহরিম সৌরভ, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর- ০১৭১৭৮২৮৮৩৮
জোন কমিটির সদস্য ও পরিবেশকর্মী মো. শফিকুল ইসলাম খান- ০১৮৩৯১৫৩৪০১


More News Of This Category