রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গজারিয়ায় ভাই ভাই স’ মিলের উদ্বোধন আগামীকাল

মোঃ দুলাল সরকার :
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

মোঃ দুলাল সরকার :

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ব্রিজ সংলগ্ন ‘ভাই ভাই স’ মিল উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। কাঠ ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পর অবশেষে হোসেন্দী ইউনিয়নে চালু হতে যাচ্ছে এই কাঠ কাটা মিল। আগামীকাল ৬ জুলাই, রবিবার আনুষ্ঠানিকভাবে মিলটির উদ্বোধন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্রে জানা যায়, হোসেন্দী ইউনিয়নে এতদিন কোনো স’ মিল না থাকায় কাঠ ব্যবসায়ী, গাছ মালিক ও কাঠমিস্ত্রিদের কাঠ কাটানোর জন্য পার্শ্ববর্তী ইউনিয়ন কিংবা উপজেলা সদরে যেতে হতো। এতে সময় ও অর্থের অপচয় হতো। অনেক সময় কাঠ পরিবহনে অতিরিক্ত খরচ এবং নানা ঝামেলার মুখোমুখি হতে হতো ব্যবসায়ীদের। এই অবস্থায় স্থানীয় ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই হোসেন্দীতে একটি স’ মিল স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন।

আরও পড়ুনঃ বগুড়া গাবতলী উপজেলা পরিষদ ও কাগইলে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি পরিদর্শন করেন-সচিব জনাব সাইদুর রহমান

ভাই ভাই স’ মিল কর্তৃপক্ষ জানায়, আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ কর্মীবাহিনী নিয়ে মিলটি চালু করা হচ্ছে। এখানে কাঠ কাটা, গাছ চিরাই ও কাঠের বিভিন্ন আকারের বোর্ড তৈরির সুবিধা থাকবে। এতে করে হোসেন্দীসহ আশপাশের এলাকার কাঠ ব্যবসায়ী, নির্মাণশিল্প সংশ্লিষ্টরা উপকৃত হবেন।

এছাড়া মিলটি চালু হলে স্থানীয় অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কাঠ ব্যবসা আরও গতিশীল হবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

ভাই ভাই স’ মিলের মালিক মো. মহিউদ্দিন মোল্লা জানান, উদ্বোধনের দিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের উপস্থিতিতে এক শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনের পরদিন থেকেই মিলটি আনুষ্ঠানিকভাবে কাঠ কাটা কার্যক্রম শুরু করবে।

এলাকাবাসী জানায়, এই স’ মিল চালু হলে তারা কাঠ কাটা ও গাছ চিরাইয়ের জন্য আর দূরে যেতে হবে না। এতে সময়, শ্রম ও খরচ কমবে। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাকা আরও সচল হবে।


More News Of This Category