শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Headline :
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন কালীগঞ্জে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ! পুলিশ ফাঁড়ির পাশেই কীভাবে চলছে বেচাকেনা, নজরদারি নিয়ে তীব্র প্রশ্ন! ফেরেস্তার প্রয়োজন হতো না” মধুপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, শুরু খানা তথ্য সংগ্রহ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। লক্ষীছড়িতে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী রোগ প্রতিরোধ, টিকাদান ও সঠিক পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ; খামারিদের মাঝে বিতরণ করা হয়েছে পশু-পাখির ওষুধ আদীতমারীতে সরকারি জমি বরাদ্দ পেয়ে বিপত্তি, সন্ত্রাসী হামলায় শিশুসহ একই পরিবারের ৪ জন রক্তাক্ত, আশঙ্কাজনক ৩ জন । আলীনকিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

গাইবান্ধা খোলাহাটিতে ২০০ পরিবারের একমাত্র রাস্তায় টিনের বেড়া, চরম দুর্ভোগ

Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পূর্ব পাড়ায় প্রায় ২০০ পরিবারের একমাত্র যাতায়াতের রাস্তায় টিনের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব পাড়ার এই রাস্তাটি বহুদিন ধরে এলাকাবাসীর একমাত্র সহজ যাতায়াতপথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। প্রতিদিন শত শত মানুষ এই রাস্তা দিয়ে স্কুল, কলেজ, বাজার, কর্মস্থল ও চিকিৎসা কেন্দ্রে যাতায়াত করতেন।

হঠাৎ রাস্তার মাঝখানে টিনের বেড়া দিয়ে পুরো পথটি বন্ধ করে দেওয়া হয়। এতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারছে না, রোগীবাহী যানবাহন প্রবেশ করতে পারছে না, এমনকি জরুরি মুহূর্তেও মানুষকে বিকল্প ও কষ্টসাধ্য পথ ব্যবহার করতে হচ্ছে।

আরও পড়ুনঃ গাইবান্ধায় সেরা কণ্ঠশিল্পীর অন্বেষণে প্রথম দিনে ১৪ জন পেলেন ‘ইয়েস কার্ড’

এলাকাবাসীর অভিযোগ, বারবার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মাসুম হক্কানি বলেন,
“আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগামী রবিবার স্থানীয়ভাবে বৈঠক ডেকে বিষয়টির মীমাংসা করা হবে।”

ভুক্তভোগীরা দ্রুত রাস্তার টিনের বেড়া অপসারণ করে চলাচলের পথ উন্মুক্ত করার জোর দাবি জানিয়েছেন।


More News Of This Category