শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
Headline :
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন কালীগঞ্জে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ! পুলিশ ফাঁড়ির পাশেই কীভাবে চলছে বেচাকেনা, নজরদারি নিয়ে তীব্র প্রশ্ন! ফেরেস্তার প্রয়োজন হতো না” মধুপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, শুরু খানা তথ্য সংগ্রহ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। লক্ষীছড়িতে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী রোগ প্রতিরোধ, টিকাদান ও সঠিক পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ; খামারিদের মাঝে বিতরণ করা হয়েছে পশু-পাখির ওষুধ আদীতমারীতে সরকারি জমি বরাদ্দ পেয়ে বিপত্তি, সন্ত্রাসী হামলায় শিশুসহ একই পরিবারের ৪ জন রক্তাক্ত, আশঙ্কাজনক ৩ জন । আলীনকিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

কালীগঞ্জে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ! পুলিশ ফাঁড়ির পাশেই কীভাবে চলছে বেচাকেনা, নজরদারি নিয়ে তীব্র প্রশ্ন!

Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

কালীগঞ্জে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ! পুলিশ ফাঁড়ির পাশেই কীভাবে চলছে বেচাকেনা, নজরদারি নিয়ে তীব্র প্রশ্ন!

লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২-৫১৯২৪২৪

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে স্টার ভাটার পাশে আব্দুল মতিন ও তাঁর স্ত্রী পারুল বেগমের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, তাঁদের নিজ বাড়িকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা চলছে।

এলাকাবাসীর দাবি, আব্দুল মতিন বাড়িতে অনুপস্থিত থাকলে তাঁর স্ত্রী পারুল বেগম মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকেন।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, অভিযোগিত স্থানটির কাছেই একটি পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও কীভাবে এমন কর্মকাণ্ড চলার অভিযোগ উঠছে? পুলিশের নজরদারি, স্থানীয় পর্যায়ে অপরাধ দমন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী।

এ বিষয়ে তাঁদের বিরুদ্ধে মাদক বেচাকেনার অভিযোগসংক্রান্ত দুটি ভিডিও থাকার কথা উল্লেখ করে আব্দুল মতিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আপনি কি করতে পারেন করেন! আমি এগুলার চিন্তা করি না।

প্রশ্ন উঠছে—মাদক কারবারের অভিযোগ সামনে আসার পরও এমন নির্ভীক বক্তব্যের নেপথ্যে কী?

এলাকাবাসীর দাবি, মাদক কারবারের অভিযোগটি দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হোক। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে এলাকার তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে প্রশাসনের কার্যকর নজরদারি ও নিয়মিত অভিযান নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

জনস্বার্থে প্রশ্ন—পুলিশ ফাঁড়ির এত কাছে মাদক কারবারের অভিযোগ, তবুও কার্যকর পদক্ষেপ কোথায়? অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।


More News Of This Category