বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

গোবিন্দগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৪৩৪ বস্তা সার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর বাজারে অনুমোদনহীন সার বিক্রি, অবৈধ মজুদ ও ক্রয় রশিদ না থাকার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৩৪ বস্তা সার ও ৬,৯০০ কেজি ধান বীজ জব্দ করা হয়েছে। অভিযানে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।

মঙ্গলবার (১ জুলাই) রাত ৯টা থেকে ২টা পর্যন্ত সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান। অভিযানে গাইবান্ধা সেনাক্যাম্পের মেজর মোঃ ইনজামামুল আলম, ক্যাপ্টেন মোঃ ইকরামুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হাদিসুর রহমান ও সেনা সদস্যরা অংশ নেন।

আরও পড়ুনঃ গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযানে ২৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

অভিযানকালে মেসার্স মাসুদ এন্ড ব্রাদার্স, মদিনা ট্রেডার্স, গীতা সার ঘর, শ্রী অমরেন্দ্র নারায়ণ চাকী, জেনিন ট্রেডার্স, রুপালী সার ঘর ও প্রধান কৃষি সম্ভারে অভিযান চালানো হয়।

স্থানীয় কৃষকরা জানান, এসব দোকান দীর্ঘদিন ধরে অবৈধভাবে সার মজুদ করে বেশি দামে বিক্রি এবং বীজে ভেজাল মিশিয়ে কৃষকদের ক্ষতিগ্রস্ত করছিল।


More News Of This Category