বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ভালুকায় নাসির গ্রুপের নতুন কারখানার উদ্বোধন, কর্মসংস্থান হবে হাজারো মানুষের

Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
ভালুকায় নাসির গ্রুপের নতুন কারখানার উদ্বোধন, কর্মসংস্থান হবে হাজারো মানুষের

মোঃ আরিফুল ইসলাম মুরাদঃ

ময়মনসিংহ ভালুকায় আধুনিক শিল্প নগরীর রূপকার হিসেবে খ্যাত হাজী শহীদুল ইসলাম শহীদ এর উদ্যোগে আরও একটি নতুন শিল্প কারখানার যাত্রা শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুরে ভালুকার ভরাডোবা বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নাসির কোয়ালিটি ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা হাজী শহীদুল ইসলাম শহীদ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর এক প্রতিক্রিয়ায় হাজী শহীদ বলেন, “ভালুকাকে দেশের অন্যতম শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে আমরা ধারাবাহিকভাবে কাজ করছি। এই কারখানাটি এলাকার কয়েক হাজার নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টি করবে।”

আরও পড়ুনঃ গফরগাঁও ব্রহ্মপুত্র নদে খেয়ানৌকা ডুবে ৩ শিক্ষার্থী নিখোঁজ, ১জনের লাশ উদ্ধার

উল্লেখ্য, হাজী শহীদুল ইসলামের নেতৃত্ব ও পরিকল্পনায় ভালুকার প্রায় প্রতিটি ইউনিয়নে গড়ে উঠেছে একের পর এক শিল্প কারখানা। মানবিক ও উন্নয়নমুখী এই উদ্যোক্তা দীর্ঘদিন ধরেই ভালুকার আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

স্থানীয়রা জানান, নাসির গ্রুপের নতুন এই প্রতিষ্ঠানের ফলে এলাকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে। একইসঙ্গে এতে করে ভরাডোবা এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

 


More News Of This Category