রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

চট্টগ্রাম নাগরিক ফোরামের দশম বর্ষপূর্তি উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Update : রবিবার, ২৯ জুন, ২০২৫
চট্টগ্রাম নাগরিক ফোরামের দশম বর্ষপূর্তি উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের নাগরিকদের অধিকার ও উন্নয়নের লক্ষ্যে কাজ করা অগ্রণী সংগঠন চট্টগ্রাম নাগরিক ফোরাম তাদের দশম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গঠিত উদযাপন পরিষদের জরুরি সভা আজ ২৯ জুন, শনিবার সন্ধ্যা সাতটায়, নগরীর মোমিন রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব মো. কামাল উদ্দিন।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এম মনছুর আলম, সাংবাদিক কামাল উদ্দিন খোকন, দশম বর্ষপূর্তি উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক স.ম. জিয়াউর রহমান, সদস্য মোহাম্মদ কায়ছার, আকতার হোসেন নিজামী ও লিয়াকত হোসেন লিমন প্রমুখ।

বক্তারা বলেন, চট্টগ্রাম নাগরিক ফোরাম কেবল একটি সংগঠন নয়, এটি চট্টগ্রামের সচেতন নাগরিক সমাজের অকুতোভয় কণ্ঠস্বর।

আরও পড়ুনঃ বিশিষ্ট সমাজসেবিকা ছায়া রাণী দাশের মৃত্যুতে শোক প্রকাশ

তারা বলেন, সংগঠনটি বিগত এক দশক ধরে নগরের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে নাগরিক স্বার্থে কাজ করে যাচ্ছে, আগামীতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।
সভায় সফলভাবে বর্ষপূর্তি উদযাপনের জন্য বিভিন্ন করণীয় নির্ধারণ করা হয় এবং একটি শক্তিশালী কর্মপরিকল্পনার রূপরেখা প্রণয়ন করা হয়।


More News Of This Category