রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

উখিয়ায় সীমান্ত পরিবহনের ধাক্কায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

Update : রবিবার, ২৯ জুন, ২০২৫
উখিয়ায় সীমান্ত পরিবহনের ধাক্কায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

নুরুল বশর , উখিয়া:

কক্সবাজার-টেকনাফ শহিদ এটিএম জাফর আলম মহাসড়কে সীমান্ত পরিবহন নামের একটি বাসের ধাক্কায় ইফাত সাদিয়া রিমু (১৩) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে উখিয়ার পালংখালী বাজারের উত্তর স্টেশনের রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী পালংখালী বাজারের ব্যবসায়ী আল ফয়সাল ট্রেডার্সের মালিক ও বাজার কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার ফয়সাল আরিফ জানান, তার দোকানের সামনে সীমান্ত পরিবহনের তারেক ট্রেডার্স নামক টেকনাফগামী একটি মিনি বাসের ধাক্কায় এক মাদ্রাসা ছাত্রী গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গয়ামারা মা ও শিশু (এমএসএফ) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিমু কে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ মধুপুরে নবগঠিত এনসিপির সমন্বয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

প্রত্যক্ষদর্শীরা জানান, টেকনাফ থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী সীমান্ত পরিবহনের তারেক ট্রেডার্স নামক একটি বাস (রেজি. নং-কক্সবাজার (জ-১১-০৩৮৭) পালংখালী বাজারের উত্তর স্টেশন এলাকায় একটি টমটমকে ধাক্কা দেয়। এতে টমটমে থাকা যাত্রী ইফাত সাদিয়া রিমু গুরুতর আহত হয়।

নিহতের নাম ইসফাত সাদিয়া রিমু (১৪)। সে উত্তর পালংখালী এলাকার মৃত সাবের আহমদের মেয়ে ও পালংখালী খাদিজাতুল কোবরা (রা:) বালিকা দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী।

উখিয়া শাহপুরী হাইওয়ে থানা এসআই আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে বলে জানা গেছে।

তিনি জানান, “ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।” এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 


More News Of This Category