বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

বগুড়া প্রেসক্লাব নির্বাচনে রানু সভাপতি ও কালাম সম্পাদক নির্বাচিত

Update : রবিবার, ২৯ জুন, ২০২৫
বগুড়া প্রেসক্লাব নির্বাচনে রানু সভাপতি ও কালাম সম্পাদক নির্বাচিত

আরাফাত রহমান,স্টাফ রিপোর্টার :

বগুড়া প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ নির্বাচিত হয়েছেন। আজ শনিবার (২৮ জুন) উৎসবমূখর পরিবেশে ভোট প্রদান করেন ক্লাবের সদস্যরা।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে ভোট গণনা করেন নির্বাচন পরিচালনা কমিটি। নির্বাচনে মোট ১৬৮ জন ভোটারের মধ্যে ১৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে সহ সভাপতি পদে রাহাত আহম্মেদ রিটু( ৯০), মীর সাজ্জাদ আলী সন্তোষ (৬৩), মীর্জা সেলিম রেজা (৬০)। সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সভাপতি পদে ওয়াসিকুর রহমান বেচান ৭৫ টি ভোট এবং সাধারণ সম্পাদক পদে সবুর শাহ লোটাস পেয়েছেন ৭১ টি ভোট পেয়েছেন।

আরও পড়ুনঃ নিখোঁজ সংবাদ

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তোফাজ্জল হোসেন (৮৩) ও সাইফুল ইসলাম (৭৯)। কোষাধ্যক্ষ পদে তানভীর আলম রিমন (৮৪), দপ্তর সম্পাদক পদে রেজাউল হক বাবু (৮৯) নির্বাচিত হয়েছেন। সাহিত্য ও সাংস্কৃতিক পদে শেখ সাহেদ (৮৬), ক্রীড়া সম্পাদক পদে আব্দুর রহিম (৭৮) এবং পাঠাগার সম্পাদক পদে জাফর আহম্মেদ মিলন (৮৫) নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে মহসিন আলী রাজু (৮৮), এ্যাডভোকেট আব্দুল মান্নান (৮৪) , আব্দুর রহিম বগরা (৮২), শামীম আহমেদ (৭৯), জহুরুল ইসলাম (৭৪), শাহ আলম শেখ মুক্তার (৬৯), সাহেদুজ্জামান সিরাজ বিজয় ও, গোলজার হোসেন মিটু (৬৮) ভোট করে পেয়েছেন। হারুন উর রশীদ তালুকদার (৬২) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।


More News Of This Category