বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

তারাকান্দায় পূর্ববিরোধের জেরে বল্লমের আঘাতে কৃষক নিহত, আহত ৩

Update : শনিবার, ২৮ জুন, ২০২৫
তারাকান্দায় পূর্ববিরোধের জেরে বল্লমের আঘাতে কৃষক নিহত, আহত ৩

আবুল কালাম আজাদ,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দায় জমিসংক্রান্ত পূর্ববিরোধ ও বিদেশে লোক পাঠানো নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে রফিকুল ইসলাম (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (২৮ জুন ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালিখা ইউনিয়নের পশ্চিম বালিখা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পশ্চিম বালিখা গ্রামের আমিনুল ইসলাম দেওয়ানী ও খলিলুর রহমানের পরিবারের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। সম্প্রতি বিদেশে লোক পাঠানো ও অর্থ লেনদেনকে কেন্দ্র করে সেই পুরনো বিরোধ আরও তীব্র রূপ নেয়।

ঘটনার দিন সকালে আমিনুল ইসলামের চাচাতো ভাই জসিম উদ্দিনের নেতৃত্বে একদল লোক খলিলুর রহমানের চাচাতো ভাই নজরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এসময় নজরুলের চাচাতো ভাই কৃষক রফিকুল ইসলামকে বল্লম দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ কুড়িগ্রাম জেলা মাদক প্রতিরোধ কমিটি গঠিত

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. টিপু সুলতান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


More News Of This Category