শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে সরকারি গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ১০, কারাগারে প্রেরণ লালমনিরহাট জেলা প্রতিনিধিঃমোঃসেলিম মিয়া গাইবান্ধার খোলাহাটীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি।। তথ্য চাইতেই ক্ষিপ্ত সাদুল্লাপুরের এসিল্যান্ড, সাংবাদিকের বুম-ক্যামেরা ধাক্কিয়ে অফিস ত্যাগ জেফারসন ডেমোক্রেটিক ক্লাবে কংগ্রেসম‍্যন টম সুয়াজীর নির্বাচনী সভায় খোকন ও মানিক হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ সম্আপাদকীয় মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ে সাংবাদিক নির্যাতন বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি* বান্দরবানে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন কাজ শেষ হওয়ার আগেই ধস: যমুনার গ্রাসে বিলীনের শঙ্কায় সাঘাটার শত শত পরিবার

বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে ০১ টি ধারালো ছোরাসহ ০১জন আসামী গ্রেফতার..

Update : শনিবার, ২৮ জুন, ২০২৫
বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে ০১ টি ধারালো ছোরাসহ ০১জন আসামী গ্রেফতার..

আরাফাত রহমান,স্টাফ রিপোর্টার বগুড়া ঃ

বগুড়া জেলায় গোয়েন্দা শাখার এসআই জাহাঙ্গীর কবির এর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল ২৮/০৬/২০২৫ খ্রি. রাত্রী ০০.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন বৃন্দাবন দক্ষিণ পাড়াস্থ ডোমের গড় এলাকায় জনৈক রিফাতের বাড়ির পশ্চিম

পার্শ্বে পাকা রাম্তার উপর অভিযান পরিচালনা করে আসামী মোঃ সিরাতুন্নবী সিরাত (১৯), পিতা-মৃত আতিকুল ইসলাম বুলবুল, মাতা-মোছাঃ রাবেয়া বেগম, সাং-বৃন্দাবন দক্ষিণপাড়া, থানা ও জেলা-বগুড়াকে আটক করেন।

আরও পড়ুনঃ মধুপুরে মেম্বার ফোরামের আয়োজনে ঈদ পুনর্মিলণী অনুষ্ঠিত

আটককালে ধৃত আসামীর দেওয়া তথ্য মোতাবেক আসামীর উত্তর দুয়ারী ছাদ ঢালাই বাড়ীর পূর্ব দক্ষিণ কোনে শয়ন ঘরের মেঝেতে তোষকের নিচে ০১(এক) টি লোহার তৈরি একপাশ ধারালো ছোরা উদ্ধার পূর্বক জব্দ করেন।

ধৃত আসামী এলাকায় কিশোর গ্যাং তৈরি করে এলাকায় চুরি, ছিনতাই মাদকসহ বিভিন্ন অপকর্ম পরিচালনা করিয়া আসছিলো। প্রকাশ থাকে যে, ধৃত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে অস্ত্র আইনে ০১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।


More News Of This Category