সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Headline :
মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে।

চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন 

Reporter Name / ৩১ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন 

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত মীমাংসা হওয়ার পরও ফয়সাল আলী (২৭) এর নেতৃত্বে জমি দখল, নতুন বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

শনিবার (২৮ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা শহরের রেহাইচর টোল ঘর এলাকায় সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে পরিবারের লোকজন।

সংবাদ সম্মেলনে, সিরাজুল ইসলাম তার স্ত্রীর পক্ষে লিখিত বক্তব্যে, বলেন গত ২০১৮ সালে রেহাইচর মৌজার জমি নিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে এবং সমস্যার সৃষ্টি করে।

পরে সুষ্ঠ বিচারের জন্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সার্ভেয়ার, পৌরসভার কর্মকর্তা, রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও স্থানীয়দের উভয় পক্ষের সম্মতিক্রমে মিমাংসা করা হয়। মিমাংসায় সিরাজুল ইসলামের স্ত্রী শেফালী বেগম (৫৪) ওয়ারিশ সূত্রে এবং ক্রয় সূত্রে জমি বুঝিয়ে পান।

আরও পড়ুনঃ বগুড়ার গাবতলীতে স্বপ্নসিঁড়ি পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

প্রতিপক্ষ দীর্ঘ সাত বছর পর ২০২৫ সালের এপ্রিল মাসে জমি দখলের চেষ্টা করে। তারা দ্বিতীয় দফায় মীমাংসায় বসে ভুক্তভোগী জমির মালিক শেফালী বেগমের পক্ষে দ্বিতীয় দফা একই রায় আসে। কিন্তু মীমাংসার দুই মাসের মধ্যেই গত ২৪-২৫ জুন রাতের আধারে নতুন বাউন্ডারি ওয়ালটি সম্পূর্ণ ভেঙে দেয় ফয়সালের লোকজন।

ঘটনার পরের দিন সকালে ফয়সাল কে বাউন্ডারি ভেঙ্গে ফেলার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বাউন্ডারি করতে দিবে না এই মর্মে ভয়-ভীতি এবং হুমকি প্রদান করেন।

এ বিষয়ে বিবাদি  ফয়সাল আলী মুঠোফোনে বলেন  আমার বিরুদ্ধে  এইসব  অভিযোগ  মিথ্যা ভিত্তিহীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category