সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
Headline :
প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা।

মাইজভাণ্ডারী মানব কল্যাণ সংস্থার নবগঠিত ৪র্থ কার্যকরী  পরিষদের অভিষেক  ও আলোচনা সভা

Reporter Name / ৩৭ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫
মাইজভাণ্ডারী মানব কল্যাণ সংস্থার নবগঠিত ৪র্থ কার্যকরী  পরিষদের অভিষেক  ও আলোচনা সভা

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধিঃ

দীর্ঘ ১৩ বছরের পথচলায়  “এসো মুক্তির পথে, সৃষ্টির কল্যাণের সাথে”—এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে।

২৬ জুন বুধবার চট্টগ্রামের ফটিকছড়ির বিবিরহাটস্থ সানমুন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো মাইজভাণ্ডারী মানব কল্যাণ সংস্থার ৪র্থ কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান, আলোচনা সভা,সমসাময়িক মাইজভাণ্ডারী  গীতিকার সংবর্ধনা ও সেমা মাহফিল।

সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জাবেদ মোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রধান পৃষ্ঠপোষক  জনাব খাদেম মোঃ এমদাদ হোসেন।

প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি ব্যাংকার মুহাম্মদ হামিদুল কাওসার।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এ. ওয়াই. এমডি জাফর, সচিব, শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট ও সাবেক সভাপতি, মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠী।

১ম অধিবেশনে স্বাগত বক্তব্য  রাখেন ও কার্যক্রমসমূহ তুলে ধরেন সংগঠনের উপদেষ্টা মেহেদী হাসান ডিউ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্যের সংগঠন তাজকিয়া’র প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা  প্রকৌশলী সৈয়দ আবু নাসের  নূর (অন্ত)। যার বক্তৃতায় সংগঠনের ভিশন ও মিশনসমূহ বাস্তবায়নের পাশাপাশি সংগঠনকে আদর্শিক হিসেবে গড়ে তোলার জন্য সাংগঠনিক মনোভাব ফুটে উঠে।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ফটিকছড়ি  উপজেলার  যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকী এর বক্তব্যে উপজেলায় সংগঠনটির অনন্য কার্যক্রমগুলো তুলে ধরেন এবং ভবিষ্যতেও পূর্বের ন্যায় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ফটিকছড়ি বার কাউন্সিলের সভাপতি এডভোকেট মোঃ লিয়াকত আলী চোধুরী ও বার কাউন্সিল এর সদস্য এডভোকেট আবদুল মান্নান।

আরও পড়ুনঃ চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্ধিত সভা অনুষ্ঠিত : ১৫ নভেম্বর পুনর্মিলনী আয়োজনের সিদ্ধান্ত

এছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক মোঃ জয়নাল আবেদীন, ব্যাংকার জয়নাল আবেদীন জয়, উপদেষ্টা বাবু আশীষ চক্রবর্তী, মোঃ রাসেল, মোঃ মমতাজ তালুকদার, মোঃ শাওনসহ প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গবেষক, মাইজভাণ্ডারী  গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য, শোকর-এ মওলা মনজিলের প্রতিষ্ঠাতা ও জ্যোতি ফোরমের প্রধান  উপদেষ্টা শাহেদ আলী চৌধুরী। যিনি তার বক্তব্যে সুফি পরিমণ্ডলে  মাইজভাণ্ডারী গানের গুরুত্ব  এবং সমসাময়িক গীতিকারকদের উল্লেখযোগ্য ভূমিকা তুলে ধরেন।

এছাড়া বিশেষ অতিথি ও মাইজভাণ্ডারী গীতিকার সম্মাননা স্মারক গ্রহণকারী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মাইজভাণ্ডারী মরমী গবেষক ও প্রাবন্ধিক এবং সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বরুণ কুমার আচার্য্য, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ আল-আইন সানাইয়া শাখার সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আনছারি, আশেকানে হক ভাণ্ডারী শোকর-এ  মওলা মঞ্জিলের উপদেষ্টা আবু সাদাত মোহাম্মদ

সায়েম (সুমন),  হক কমিটি বোয়ালখালী উপজেলার সমন্বয়ক ও তাজকিয়ার সাবেক সভাপতি  আরেফিন রিয়াদ, হক কমিটি চক্রশালা-২ এর আইয়ুব মুছা, পেলাটিলা শাখার সহদপ্তর সম্পাদক মোহাম্মদ আজাদ, পটিয়া পৌরসভা শাখার সাবেক সভাপতি ও সমন্বয়কারী সাইফুল ইসলাম সোহেল, কাউয়ালী শিল্পী মোহাম্মদ আকিক।

দিনশেষে আধ্যাত্মিক জলসা সেমা মাহফিল  শিল্পী মোঃ আকিক এর পরিবেশনায়   সম্পন্ন হয়।

সংস্থার প্রতিটি সদস্য ও অতিথিবৃন্দ এই আয়োজনকে একটি ঐতিহাসিক ক্ষণ হিসেবে স্মরণীয় করে রাখেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category