রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্ধিত সভা অনুষ্ঠিত : ১৫ নভেম্বর পুনর্মিলনী আয়োজনের সিদ্ধান্ত

Update : শনিবার, ২৮ জুন, ২০২৫
চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্ধিত সভা অনুষ্ঠিত : ১৫ নভেম্বর পুনর্মিলনী আয়োজনের সিদ্ধান্ত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা আজ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৭ জুন শুক্রবার বিকাল চারটায় নগরের চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় বক্তারা বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য ব্যক্তিস্বার্থ সিদ্ধি নয়, বরং একে অপরের সহযোগিতায় সম্মিলিতভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া। অ্যালামনাই-এর মধ্যে বিভক্তির কোনো সুযোগ নেই, এখানে রাজনীতি নয়, বরং বন্ধুত্ব ও সহযোগিতা হবে একমাত্র পথ।

বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ। বিশ্বের বহু নামী বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার পেছনে অ্যালামনাইদের বড় ভূমিকা রয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনও সেই ধারাবাহিকতা বজায় রেখে একটি প্রাণবন্ত, সক্রিয় ও কল্যাণমুখী সংগঠন হিসেবে নিজেকে গড়ে তুলতে চায়।
সভায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মুহতাসিম বিল্লাহ ফারুকী।

আরও পড়ুনঃ খায়ের মঞ্জিল দরবার শরিফ পরিচালনা কমিটি গঠিত : সভাপতি মোঃ মোস্তফা কামাল মানিক ও সাধারণ সম্পাদক প্রফেসর শেফায়েত হোসেন

কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থানে সহযোগিতা করা, বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো নির্মাণ, বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব উদ্যোগে ভূমিকা রাখা, শিক্ষকদের গবেষণায় উৎসাহ দিতে পুরস্কার প্রদান, তথ্য কেন্দ্র ও ‘কমফোর্ট সেন্টার’ নির্মাণ, কল্যাণ তহবিল গঠন, নিজস্ব কার্যালয় স্থাপন, সাংগঠনিক লক্ষ্য নির্ধারণ, ২০২৭ সালের মধ্যে ২৫ হাজার নতুন সদস্য সংগ্রহ ও আসন্ন ১৫ নভেম্বর বৃহৎ পুনর্মিলনী আয়োজন।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক চাকসু ভিপি, বিশিষ্ট রাজনীতিবিদ এসএম ফজলুল হক।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিব সিরাজ উদ্দীন মিয়া সাথী, চাকসুর সাবেক জিএস মাহমুদুর রহমান মান্না, নৌ সচিব মো. ইউসুফ, এডিবির সাবেক পরিচালক ড. মাহফুজউদ্দিন আহমেদ, সাবেক চাকসু ভিপি ও অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এএম শামসুজ্জামান হীরা, সাবেক চাকসু ভিপি মাজহারুল হক শাহ চৌধুরী, সাবেক চাকসু জিএস আজিম উদ্দিন আহমেদ, সৈয়দ সগির আহমেদ, মুজতবা কামাল, অধ্যাপক ইউনুচ গনি, রেজাউল করিম, মহিউদ্দিন বাদল, সালাহউদ্দিন মোহাম্মদ রেজা, আসিফ চৌধুরী প্রমুখ।

সভায় চাকসুর সাবেক জিএস মাহমুদুর রহমান মান্না তার বিশ্ববিদ্যালয় জীবনের নানা স্মৃতির কথা উল্লেখ করে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশবিদেশে নেতৃত্ব দিচ্ছে। এ ধারাকে অব্যাহত রেখে সামনে এগিয়ে যেতে হবে।

সভায় মুখ্য সচিব সিরাজউদ্দীন মিয়া বলেন, একমাত্র ঐক্যই হতে পারে চবি অ্যালামনাইয়ের শক্তি। বিভক্তি কোনো সমাধান নয়। সবাইকে একসঙ্গে বসে সম্মিলিতভাবে সমস্যা সমাধান করতে হবে। আমাদের রাজনীতি হবে বন্ধুত্বের, ঐক্যের। তিনি আরও বলেন, অ্যালামনাই হতে হবে অরাজনৈতিক ও গণতান্ত্রিক। এখানে সব দল ও মতের মানুষ থাকবে, হবে নতুন ও পুরাতনের সেতু বন্ধন।


More News Of This Category