বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

গহিরায় দোয়া মাহফিল: আব্দুল্লাহ আল নোমানের আদর্শ ধারণের অঙ্গীকার পুত্র সাঈদ আল নোমানের।

Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। তাঁর কর্মময় জীবনের স্মৃতি, আদর্শ ও অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতে দিনটি পরিণত হয় এক আবেগঘন স্মরণক্ষণে।

এ উপলক্ষে আজ ২৫ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় মরহুমের নিজ বাসভবনে পরিবারের উদ্যোগে পবিত্র খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আয়োজক ছিলেন
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা ও চট্টগ্রামের সার্বিক উন্নয়নে তাঁর অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় বাসিন্দারা।

দোয়া মাহফিল শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাঈদ আল নোমান মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

স্মৃতিচারণ করতে গিয়ে সাঈদ আল নোমান বলেন, আমার বাবা আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা ছিলেন। তিনি জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছেন প্রতিষ্ঠান গড়ে তোলা, মানুষের কল্যাণ সাধন এবং চট্টগ্রামের উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে। তাঁর আদর্শ, সততা ও দেশপ্রেম আমাদের পথচলার প্রেরণা হয়ে থাকবে।

এ সময় চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, মরহুম আব্দুল্লাহ আল নোমান ছিলেন অত্যন্ত বিনয়ী, প্রাজ্ঞ ও সজ্জন রাজনীতিবিদ। তিনি কর্মীদের কাছে ছিলেন বিপদের অকৃত্রিম বন্ধু এবং চট্টগ্রামের মানুষের কাছে এক সর্বজনীন নেতৃত্বের প্রতীক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, এম এ সবুর, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল, সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, আনোয়ার হোসেন লিপু, মামুনুল ইসলাম হুমায়ুন, জাফর আহমেদ, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদসহ বিএনপির নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী ও পরিবারের সদস্যরা।

পুরো আয়োজনজুড়ে বিরাজ করছিল গভীর শোক, শ্রদ্ধা ও দায়িত্ববোধের আবহ। সেখানে প্রতিফলিত হয়েছে এক নিবেদিতপ্রাণ জননেতার প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতার অনুভব–যা সময়ের প্রবাহেও ম্লান হওয়ার নয়।


More News Of This Category