বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

পাঁচবিবিতে স্বেচ্ছাসেবক দলের নেতার হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
পাঁচবিবিতে স্বেচ্ছাসেবক দলের নেতার হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবিতে সন্ত্রাসী হামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোঃ রেজাউল করিম কিনার হত্যাকারীকে দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে পাঁচবিবি স্টেশনের পূর্বপাশ থেকে বিক্ষোভ মিছিলিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডলের সভাপতিত্বে তিনমাথা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার, কোতোয়ালি থানা পুলিশের অভিযান

পাঁচবিবি থানা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সমাবেশে বক্তারা বলেন, কিনার হত্যাকারীকে অতি দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে আরো বলেন, হত্যাকারীতে দ্রুত গ্রেপ্তার না করলে দুর্বল আন্দোলন গড়ে তোলা হবে।

এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন চেয়ারম্যান, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন মন্ডল, আটাপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী, বালিঘাটা ইউনিয়ন বিএনপি’র সাবেক সম্পাদক প্রভাষক মোঃ সাইদুর রহমান,

ধরঞ্জী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ, যুবদল নেতা হারুনুর রশিদ সজল ও কুসুম্বা ইউনিয়ন বিএনপি’র নেতা মোঃ শামিম হোসেন সহ অনেকেই।

গত বুধবার পাঁচবিবি পল্লীবিদ্যুৎ অফিসের সামনে কিনাকে গাছের ডাল দিয়ে এলোপাথাড়ি মারপিট করে উপজেলার বীরনগরের কামালের ছেলে আরিফ। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় কিনা মারা যায়।

 


More News Of This Category