বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

মাদকবিরোধী দিবসে কুমিল্লা সীমান্তে বিজিবির জনসচেতনতামূলক সভা

Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
মাদকবিরোধী দিবসে কুমিল্লা সীমান্তে বিজিবির জনসচেতনতামূলক সভা

জেলা প্রতিনিধি কুমিল্লাঃ

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উপলক্ষে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর উদ্যোগে এক জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

আজ (২৬ জুন) কুমিল্লা সদর উপজেলার বিবিরবাজার হাই স্কুল মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণেল মোঃ রেজাউল করিম, পিবিজিএম, সেক্টর কমান্ডার, বিজিবি কুমিল্লা সেক্টর।

আরও পড়ুনঃ পঞ্চসার উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে আশরাফুল আলম রিফাত নির্বাচিত – সর্বস্তরের শুভেচ্ছা ও অভিনন্দন
তিনি বলেন,“মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি যা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই সমস্যা সমাধানে জনসচেতনতা অত্যন্ত জরুরি। এককভাবে নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তায় নয়, সমাজ থেকে মাদক নির্মূলে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

এসময় আরও উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ, পিএসসি, অধিনায়ক, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি),সহকারী পরিচালক ইমাম হোসেন,, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ইন্সপেক্টর শফিকুল ইসলাম , চকবাজার ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন,বিবির বাজার স্কুল এন্ড কলেজের সভাপতি খালেদ চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভার শেষে জানানো হয়, গত জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত এক বছরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে।গাঁজা: ৩,২৩০ কেজি,ফেন্সিডিল: ১৬,৫৪২ বোতল,বিভিন্ন প্রকার মদ: ১৬,৮৩০ বোতল,বিয়ার: ৩,৬২০ বোতল,ইস্কফ সিরাপ: ৩,৮২৬ বোতল,ইয়াবা ট্যাবলেট: ৯৮,৫৬৬ পিস,বিভিন্ন প্রকার অবৈধ ট্যাবলেট: ১,৬৮,৩২০ পিস।

জব্দকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য দাঁড়ায় প্রায় ১০ কোটি ৮২ লাখ ৬৪ হাজার ১০০ টাকা।

সভা শেষে উপস্থিত সবাই মাদকবিরোধী প্রচারণা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।


More News Of This Category