বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সমাবেশ

Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সমাবেশ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় পৌর বিএনপির সাংগঠনিক সমাবেশ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৫ জুন) সন্ধ্যায় পৌর শহরের কলাপাড়া বিএনপি কার্যালয়ে কলাপাড়া পৌর বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক। কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সহ সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির সিকদার, মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন, পৌর বিএনপি নেতা আসাদুজ্জামান খান, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন,৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা মো. আউয়াল, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মো.সুলতান, যুবদল নেতা লিটু বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, যুগ্ম সম্পাদক নেতা আরিফ বিল্লাহ,

ওয়ার্ড বিএনপি নেতা নাসির উদ্দীন, পৌর শ্রমিক দলের সভাপতি মিন্টু মোল্লা এবং সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জনি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন, কলাপাড়া পৌর বিএনপির সহ সভাপতি ইমরান বিশ্বাসসহ কলাপাড়া পৌর বিএনপি, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আরও পড়ুনঃ চিলমারীতে লাইট হাউজের উদ্যোগে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রধান বক্তা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। সে লক্ষ্যে কলাপাড়া পৌর বিএনপির ভোটকেন্দ্রগুলোর জন্য কমিটি গঠন করতে হবে। তিনি আরও বলেন, পৌর মহিলা দল গঠন করে পৌর বিএনপির কার্যক্রম আরও গতিশীল করতে পারলে সামনে আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।

অনুষ্ঠানের সভাপতি কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা যে লড়াই সংগ্রাম করেছি তার মূলে ছিল ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। তাই সামনে আমাদের সেই সময় এসেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এবিএম মোশাররফ হোসেনকে সর্বোচ্চ ভোট দিয়ে এমপি নির্বাচিত করতে পারলেই আমাদের উদ্দেশ্য সফল হবে। তিনি আরও বলেন, ১৭ বছরের ত্যাগি এবং নির্যাতিত নেতাকর্মীদের ত্যাগের প্রতি সন্মান দেখাতে হবে।


More News Of This Category