সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ বায়োবিদ্ধ মাদক কারবারি গ্রেপ্তার

Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ বায়োবিদ্ধ মাদক কারবারি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)ঃ

উখিয়ার মিয়ানমার সীমান্তবর্তী বালুখালী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৬৪ ব্যাটালিয়নের সদস্যরা।

বুধবার (২৫ জুন) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার কাটাপাহাড় সীমান্তে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল বালুখালী সীমান্ত পিলার বিডি-২১ থেকে প্রায় ৮০০ গজ পশ্চিম ও একটি বর্ডার আউটপোস্ট (বিওপি) থেকে ১ কিলোমিটার পূর্বে অবস্থান নেয়। এ সময় তারা দেখতে পান, একজন ব্যক্তি মিয়ানমার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে। বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ধাওয়া দিয়ে তাকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ পোরশা নওগাঁ-১ আসন জাতীয় পার্টির সমন্বয় সভা অনুষ্ঠিত

গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. আকবর (৬৫), উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা দিগলিয়া গ্রামের মৃত সিদ্দিকের ছেলে। বিজিবি জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন (পিএসসি) বলেন, “বিজিবি মাদকবিরোধী যেকোনো অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”


More News Of This Category