বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

চমেক হাসপাতালে র‌্যাবের সাড়াশি অভিযান : ২১ দালালকে শাস্তি

Update : বুধবার, ২৫ জুন, ২০২৫
চমেক হাসপাতালে র‌্যাবের সাড়াশি অভিযান : ২১ দালালকে শাস্তি

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে সাড়াশি অভিযান চালিয়ে ২১ দালালকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। আজ ২৫ জুন বুধবার সকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক সাজা দেওয়া হয়।

অভিযান শেষে র‌্যাব-৭ এর অধিনায়ক হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, যে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। তারা যদি অপরাধ করে থাকে, তাহলে তাদের আইনের আওতায় আনা হবে।

আটকদের মধ্যে কয়েকজন রয়েছে যারা এর আগেও আটক হয়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করে। তারা সাজা ভোগ করে বেরিয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়েছে।

চমেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন এসময় জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালে দালাল চক্র সক্রিয় রয়েছে। আমরাও হাসপাতালকে দালালমুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।

আরও পড়ুনঃ সাবেক এমপি মৃণাল কান্তি দাস ও তার স্ত্রীর সম্পদ জব্দের আদেশ

র‌্যাবের অভিযানে যাদের আটক করা হয়েছে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। হাসপাতাল প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযানকে উৎসাহিত করে। আমরা চাই, এ ধরনের অভিযান অব্যাহত থাকুক।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ ইশরাক গণমাধ্যমকে জানান, যে ২১ জনকে আটক হয়েছে তাদের অপরাধের ধরন অনুযায়ী ১ থেকে ৩০ দিন পর্যন্ত সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনেকে এর আগেও সাজা ভোগ করেছেন।


More News Of This Category