রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Headline :
কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

মুন্সীগঞ্জে ৪টি আসনের দাবিতে প্রধান নির্বাচনের কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান

Update : বুধবার, ২৫ জুন, ২০২৫
মুন্সীগঞ্জে ৪টি আসনের দাবিতে প্রধান নির্বাচনের কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান

মোঃ দুলাল সরকার, গজারিয়া জেলা প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় নির্বাচনে ২০০১ সালের সীমানা অনুযায়ী মুন্সীগঞ্জ জেলায় ৪টি সংসদীয় আসনের দাবিতে মুন্সীগঞ্জ জেলা ৪টি আসন বাস্তবায়ন কমিটি ও মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতিসহ মুন্সীগঞ্জের রাজনৈতিক নেতৃবৃন্দ প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। এসময় আলোচনা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২৫ জুন বুধবার আগারগাঁয়ে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের কনফারেন্স কক্ষে প্রধান নির্বাচন কমিশনের সাথে আলোচনা করেছেন মুন্সীগঞ্জ জেলা ৪টি সংসদীয় আসন বাস্তবায়ন কমিটি ও মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতিসহ মুন্সীগঞ্জের রাজনৈতিক নেতৃবৃন্দ মুন্সীগঞ্জে ১৯৭৩ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত সীমানা অনুযায়ী মুন্সীগঞ্জ জেলায় ৪টি সংসদীয় আসন বিদ্যমান ছিল।

এর মধ্যে জাতীয় সংসদের মুন্সীগঞ্জ ১ আসন হচ্ছে শ্রীনগর উপজেলা ও সিরাজদিখান উপজেলার আংশিক ইউনিয়ন নিয়ে গঠিত। মুন্সীগঞ্জ ২ আসন হচ্ছে লৌহজং উপজেলা ও সিরাজখিান উপজেলার আংশিক ইউনিয়ন নিয়ে গঠিত। মুন্সীগঞ্জ ৩ আসন হচ্ছে টঙ্গীবাড়ি উপজেলা ও মুন্সীগঞ্জ সদরের একটি পৌরসভাসহ আংশিক ইউনিয়ন নিয়ে গঠিত। মুন্সীগঞ্জ ৩ আসন হচ্ছে গজারিয়া উপজেলা ও মুন্সীগঞ্জ সদরের একটি পৌরসভাসহ আংশিক ইউনিয়ন নিয়ে গঠিত।

২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার এর চারটি আসনকে কেটে তিনটি সংসদীয় আসন করেন। মুন্সীগঞ্জ জেলাবাসীর প্রাণের দাবি আগামী জাতীয় নির্বাচনে ২০২৬ এর পূর্বেই মুন্সীগঞ্জ জেলার ৪টি সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে এ স্মারকলিপি প্রদান করা হয় এ সময় উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এমন নাসির উদ্দিন ও নির্বাচন কমিশন আক্তার আহমেদ।

আরও পড়ুনঃ চাকুরী ও একই সাথে ভাড়াটে ডাক্তার দিয়ে চেম্বার, তানভীরের রমরমা বানিজ্য!

উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব এড. আব্দুস সালাম আজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরাফত আলী সপু,

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মহসিন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠন মোশাররফ হোসেন পুস্তি, মীরকাদিম পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ হোসেন রেনু, টঙ্গীবাড়ি উপজেলা কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন আসিক, মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির নির্বাহী সদস্য এডভোকেট আক্তার হোসেন সোহেল ও প্রজন্ম বিক্রমপুর এর কেন্দ্রীয় কমিটির কো-অডিনেটর বলরাম বাহাদুর।


More News Of This Category