রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৩ লক্ষ টাকা মূল্যের ১০ কেজি গাঁজা জব্দ

Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৩ লক্ষ টাকা মূল্যের ১০ কেজি গাঁজা জব্দ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৩ লক্ষ টাকা মূল্যের ১০ কেজি গাঁজা জব্দ।তিনি বলেন. গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৩ জুন ২০২৫ তারিখ সোমবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন শিশুপার্ক সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড আভিযানিক দল কর্তৃক গাড়ীটি থামানো হয়। পরবর্তীতে উক্ত গাড়ি তল্লাশী করে গাড়ীর ব্যাক ডালায় রাখা একটি ব্যাগ হতে ৩,০০,০০০ (তিন লক্ষ মাত্র) টাকা মূল্যের ১০ কেজি গাজা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ ভার্ড বাংলাদেশ এর চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃত্বে মোস্তফা-সাজ্জাদ

কোস্ট গার্ড আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায় এবং গাড়িতে অবস্থানরত অন্য ৪ জন ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত গাঁজার সাথে কোনো ধরনের সম্পৃক্ততা না পাওয়ায় মুচলেখা নিয়ে গাড়িসহ ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত গাঁজার পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


More News Of This Category