বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

যুক্তরাজ্য থেকে ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন: তেরখাদার আরিফ বিল্লাহ, উচ্ছ্বাসপূর্ণ অভ্যর্থনা এলাকাবাসী

Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
যুক্তরাজ্য থেকে ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন: তেরখাদার আরিফ বিল্লাহ, উচ্ছ্বাসপূর্ণ অভ্যর্থনা এলাকাবাসী

সাব্বির হোসেন খুলনাঃ

১৭ বছর প্রবাস জীবনের পর অবশেষে নিজের জন্মভূমি তেরখাদায় ফিরে এলেন তারেক রহমান ঐক্য পরিষদের সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ। যুক্তরাজ্য থেকে ফিরে এলাকা সফরে , তার সফর সঙ্গী হিসেবে ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ খুলনা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম এডভোকেট সরফরাজ হিরো।

এছাড়া তাঁকে অভ্যর্থনা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ,দলীয় নেতাকর্মী ও এলাকার তরুণ-যুবকদের মাঝে দেখা যায় উচ্ছ্বাস। গত ২১ জুন ঢাকায় অবতরণ করেন তিনি । ব্যক্তিগত কাজ শেষে সোমবার (২৩ জুন) ঢাকা থেকে সড়ক পথে তেরখাদা উপজেলার উদ্দেশ্যে রওনা করেন।তেরখাদায় প্রবেশের বেশিরভাগ মোড়ে মোড়ে ছিল ব্যানার,ফেস্টুন ও শুভেচ্ছা পতাকায় সাজানো।

আরও পড়ুনঃ ময়মনসিংহ জেলা ফুলপুর উপজেলা ফুলপুর মহিলা কলেজের বিদায় অনুষ্ঠান

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর ফিরে আসা যেন নতুন উদ্দীপনার সঞ্চার করেছে।এলাকার জনগণ তাঁকে বরণ করতে গেয়ে ফেটে পড়ে—”আপনজন ফিরে এসেছেন, স্বপ্ন দেখাতে,এগিয়ে নিতে।”সাংগঠনিক দক্ষতা, দলীয় নেতৃত্ব এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে আরিফ বিল্লাহ দীর্ঘদিন ধরেই এলাকায় একজন জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত।

তাঁর প্রত্যাবর্তনে তেরখাদার রাজনীতিতে এক নতুন গতি সঞ্চার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় নেতাকর্মীরা।এ সময় আরিফ বিল্লাহ বলেন, “আমি সব সময় দেশের মানুষের পাশে থাকতে চেয়েছি। প্রবাসে থেকেও দেশের খোঁজখবর রেখেছি।আজ জন্মভূমিতে ফিরে এসেছি মানুষের জন্য কাজ করতে,দলের জন্য কাজ করতে।

উল্লেখ্য আরিফ বিল্লাহ আওয়ামী লীগ সরকারের নানা ষড়যন্ত্রের শিকার হয়ে ২০০৮ সালে যুক্তরাজ্যের উদ্দেশ্য বাংলাদেশ ছাড়েন এবং গত ১৭ বছর ধরে যুক্তরাষ্ট্রের বসবাস করছেন।


More News Of This Category