রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

ময়মনসিংহে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দুদকের অভিযান

Update : সোমবার, ২৩ জুন, ২০২৫
ময়মনসিংহে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দুদকের অভিযান

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেবাপ্রার্থীদের নানা অভিযোগের ভিত্তিতে সোমবার (২৩ জুন ২০২৫) দুপুর ১২টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

দুদকের সমন্বিত বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. বুলু মিয়ার নেতৃত্বে এই অভিযান চলে। এ সময় দুদক কর্মকর্তারা সেবাগ্রহীতাদের কাছ থেকে অভিযোগ শুনে নির্বাচনী কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র পর্যালোচনা করেন এবং নির্বাচন অফিসের কর্মকর্তাদের সাথে কথাবার্তা বলেন।

আরও পড়ুনঃ হরিণাকুন্ডুতে আওয়ামীলীগ চেয়ারম্যানদের দুর্নীতি ঢাকতে প্রেসক্লাব দখল

অভিযান চলাকালে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলামের কক্ষে উপস্থিত থেকে কয়েকজন সেবাপ্রার্থী দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। যদিও নির্বাচন কর্মকর্তা দাবি করেন, তাদের দপ্তরে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির ঘটনা ঘটেনি।

অভিযানের বিষয়ে দুদক কর্মকর্তা বুলু মিয়া সাংবাদিকদের জানান, “সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আমরা এই অভিযান পরিচালনা করছি। সরকারি দপ্তরে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেটা নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য। আমরা অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছি। তদন্ত শেষে যদি অনিয়মের প্রমাণ মেলে, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এ ধরনের উদ্যোগে সাধারণ জনগণের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রত্যাশা জোরদার হবে বলে মনে করছেন সচেতন মহল।


More News Of This Category