বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ভোলা সরকারি কলেজের ছাত্রী ও ছাত্রদল কর্মী সুকন্যা ইস্পিতার মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ

Update : সোমবার, ২৩ জুন, ২০২৫
ভোলা সরকারি কলেজের ছাত্রী ও ছাত্রদল কর্মী সুকন্যা ইস্পিতার মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ

ভোলা প্রতিনিধিঃ

ভোলা সরকারি কলেজের ছাত্রদল কর্মী সুকন্যা ইস্পিতা সম্প্রতি ভোলা থেকে ঢাকাগামী কর্ণফুলী-৪ লঞ্চ থেকে রহস্যজনকভাবে মেঘনা নদীতে পড়ে যান। দুঃখজনকভাবে গতরাতে তার মরদেহ লক্ষীপুর সংলগ্ন নদী থেকে উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে আমরা এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

সুকন্যা ইস্পিতা একজন মেধাবী শিক্ষার্থী ও প্রতিশ্রুতিশীল রাজনীতিক ছিলেন। তার মৃত্যু স্বাভাবিক নয়—ঘটনাপ্রবাহ, সময় ও পরিপ্রেক্ষিত মিলিয়ে এটি একটি রহস্যজনক ও সন্দেহজনক মৃত্যু হিসেবে মনে হচ্ছে।

আরও পড়ুনঃ ক্যান্সারে আ’ক্রান্ত তাসলিমাকে দেখতে যান সাবেক মেয়র সাইফুল

আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, এই ধরণের একটি গুরুত্বপূর্ণ ঘটনা গণমাধ্যমে চরমভাবে উপেক্ষিত হয়েছে।

জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কেউ নিহত হলে মিডিয়ার এই নীরবতা গভীরভাবে হতাশাজনক ও পক্ষপাতদুষ্ট মনোভাবেরই বহিঃপ্রকাশ।

বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র জোর দাবি জানাচ্ছে:

১. সুকন্যা ইস্পিতার মৃত্যুর ঘটনাটি অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটন করতে হবে।

২. যদি এটি কোনো পূর্বপরিকল্পিত হত্যা বা অপরাধ হয়ে থাকে, তবে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

৩. গণমাধ্যমকে পক্ষপাতহীন ভূমিকা পালন করতে হবে, যেন এ জাতীয় মৃত্যুর পেছনের সত্য উদঘাটন হয় এবং কোনো পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়।

সুকন্যা ইস্পিতার মৃত্যু যেন আরেকটি পরিসংখ্যান হয়ে না থাকে—এই জাতির বিবেকের কাছে আমরা সে প্রত্যাশাই করি।

ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম
চেয়ারম্যান
বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র

https://www.facebook.com/share/19KL9dr6Gz/?


More News Of This Category