সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

চট্টগ্রাম নাগরিক ফোরামের একদশক পূর্তি উদযাপন: তিনদিনব্যাপী কর্মসূচির চূড়ান্ত প্রস্তুতি সভা সম্পন্ন

Update : সোমবার, ২৩ জুন, ২০২৫
চট্টগ্রাম নাগরিক ফোরামের একদশক পূর্তি উদযাপন: তিনদিনব্যাপী কর্মসূচির চূড়ান্ত প্রস্তুতি সভা সম্পন্ন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরের প্রগতিশীল নাগরিক আন্দোলনের অন্যতম সংগঠন চট্টগ্রাম নাগরিক ফোরামপর একদশক পূর্তি উপলক্ষে গঠিত উদযাপন পরিষদের চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার (২১ জুন) বিকেল ৫টায়, নগরীর চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে।

সভায় সভাপতিত্ব করেন ফোরামের ভাইস চেয়ারম্যান, একদশক পূর্তি উদযাপন পরিষদের চেয়ারম্যান, নাগরিক আন্দোলনের অগ্রসেনানী ও খ্যাতিমান নজরুলসংগীত শিল্পী শাহরিয়ার খালেদ।

সভায় মূল প্রস্তাব উপস্থাপন করেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব, সাংবাদিক, লেখক ও নাগরিক বক্তা মো. কামাল উদ্দিন। সভার সঞ্চালনায় ছিলেন একদশক উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক স ম জিয়াউর রহমান।

‍সভায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ ও বক্তাগণ ফোরামের উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি কামরুল ইসলাম, বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফরিদা করিম, সংগঠক ও সংস্কৃতিকর্মী নোমান উল্লাহ বাহার, ফোরামের নেতৃত্ববৃন্দ, ভাইস চেয়ারম্যান এ কে এম ওসমান গণি,সাংগঠনিক সম্পাদক এম. মনছুর আলম,দুবাই শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ আকতার হোসেন

নিজামী, ইতিহাস ও গবেষণামূলক সংগঠনের প্রতিনিধিগণ, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ দীন, সমাজসেবক ও বিশিষ্ট নাগরিক, হাজী মো. জসিম উদ্দিন সওদাগর, মোহাম্মদ এমরান, মো. নুরুল হুদা চৌধুরী, তসলিম খা, আসাদুজ্জামান চৌধুরী আসাদ, সক্রিয় সদস্য ও তরুণ সংগঠকবৃন্দ মো. নুর, মো. মাসুদ

আরও পড়ুনঃ বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের ঈদ পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত

রানা, শাহাবুদ্দিন খালেদ ফারুক, সাইফুল ইসলাম, তারিক হোসেন, বিপ্লব বিজয়, আবু রাসেল চৌধুরী, নারী প্রতিনিধি ও সাংস্কৃতিক কর্মী তানিয়া আকতার, রাইসা হাসান, নাগরিক আন্দোলনের কর্মীবৃন্দ, মনজুর আলম,শামসুল ইসলাম সামশু, ইব্রাহিম হোসেন মইনুল ইসলাম, মো. হাবিব, মো. রাহাত।

সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম নাগরিক ফোরামের সূচনা ২০১৫ সালের ৩১ জুলাই, ব্যারিস্টার মনোয়ার হোসেনের নেতৃত্বে। শুরু থেকেই সংগঠনটি জলাবদ্ধতা নিরসন, কালুরঘাট সেতু নির্মাণ, অবকাঠামো উন্নয়ন এবং চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য রক্ষায় বলিষ্ঠ আন্দোলন চালিয়ে এসেছে।

চট্টগ্রামের স্বার্থরক্ষায় সংগঠনটির অবদানের স্বীকৃতিস্বরূপ এবার তিনদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মাধ্যমে উদযাপন করা হবে এই একদশক পূর্তি। আলোচ্য অনুষ্ঠানে থাকবে নাগরিক সংলাপ, স্মারক গ্রন্থ প্রকাশ, সাংস্কৃতিক পরিবেশনা ও গুণীজন সংবর্ধনা।

চূড়ান্ত প্রস্তুতি সভায় বক্তারা আশা প্রকাশ করেন—এই আয়োজন চট্টগ্রামের নাগরিক সচেতনতা, সংস্কৃতি ও উন্নয়ন ভাবনার একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।


More News Of This Category