শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

গফরগাঁওয়ে নিখোঁজে ৫ দিন পর পাঁচ বছরের শিশুর মরদেহ উদ্ধার

Update : রবিবার, ২২ জুন, ২০২৫
গফরগাঁওয়ে নিখোঁজে ৫ দিন পর পাঁচ বছরের শিশুর মরদেহ উদ্ধার

ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহ জেলার গফরগাওয়ে আলিফ খান (৫)নিজ বাড়ি থেকে নিখোঁজ হওয়ার ঘটনার ৫ দিন পর শিশুর মরদেহ পুলিশ উদ্ধার করেছে। আজ২২জুন রবিবার বিকালে উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের স্বল্প ছাপিলা গ্রামের কানন খানের শিশু র মরদেহ প্রতিবেশী ওয়াসিম খানের পুকুর থেকে থানা পুলিশ উদ্ধার করেছে ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় যে গত বুধবার দুপুর হতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলো শিশু আলিফ খান। নিখোঁজের পর বহু খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি আলিফকে।তার পরিবার পরবর্তীতে স্থানীয় পাগলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।

আরও পড়ুনঃ *ক্ষমা, সদাচার ও সংযম: কুরআনের আলোকে উত্তম নৈতিকতা ও আচরণনীতি (৭:১৯৯)

আজ রবিবার বিকেলে নিহত শিশুর বাড়ি হতে ২০০গজ অদূরে প্রতিবেশী ওয়াশিম খানের পুকুরের কচুরিপানার ভিতরে শিশুটির ভাসমান মরদেহ দেখতে পায় কতিপয় স্থানীয়রা।সংবাদ পেয়ে স্থানীয় পুলিশ মরদেহটি উদ্ধার করে।

উদ্ধারকৃত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ব্যাপারে ওসি পাগলা থানা জানান নিখোঁজের পাঁচ দিনে শিশুটির মরদেহ গলতে শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।এ ব্যাপারে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category