রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

তারাকান্দায় বাস-পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২৫

Update : রবিবার, ২২ জুন, ২০২৫
তারাকান্দায় বাস-পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২৫

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০-২৫ জন। রবিবার (২২ জুন ২০২৫) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগুন্দা এলাকায় ময়মনসিংহ-শেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বাগুন্দা এলাকায় পৌঁছালে একটি পিকআপ ও অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশা, কর্ভাড ভ্যান ও লরির সঙ্গে একাধিকবার ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে ২৫ জন যাত্রী।

আরও পড়ুনঃ আমাকে আটক বলা ভুল হবে, অপহরণ করা হয়েছিল : মেঘনা আলম

খবর পেয়ে ফুলপুর ফায়ার স্টেশনের কর্মীরা এবং স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। ফুলপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ লুৎফর রহমান বলেন, “আমরা ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করেছি। আহতদের মধ্যে অনেকেই গুরুতর, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।”

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান জানান, “এই দুর্ঘটনার পর ময়মনসিংহ-শেরপুর সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের নাম-পরিচয় এখনো শনাক্ত হয়নি।”

দুর্ঘটনায় আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।


More News Of This Category