রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
Headline :
কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

তালার বালিয়ায় মাছের ঘের লুটপাট ,দখলের চেষ্টা

Update : রবিবার, ২২ জুন, ২০২৫
তালার বালিয়ায় মাছের ঘের লুটপাট ,দখলের চেষ্টা

বিশেষ প্রতিনিধি :

সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেরসা ইউনিয়নের ডুমুরিয়া এলাকায় কয়েকটি মাছের ঘরে লুটপাট, ভাঙচুর ও দখলের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীরা জানায়, খুলনা জেলার পাইকগাছা থানার জায়গা হওয়া সত্ত্বেও বিএনপির নাম ভাঙিয়ে নুর ইসলাম দ্বারার নেতৃত্বে বালিয়া এলাকার মৃত আনসারের ছেলে রুহুল আমিন গাজী,

তালার বালিয়ায় মাছের ঘের লুটপাট ,দখলের চেষ্টা

মৃত মনি গাজীর ছেলে আনিছুর, আসাদুলের ছেলে মনি ও তাদের লোকজন কয়েকটি ঘেরের অবৈধভাবে মাছ মেরে নেয় এবং ঘেরের বাসা লুটপাট ও ভাঙচুর করে ঘের কেটে দেয়। এতে কয়েক লক্ষ টাকার মাছ নদীতে চলে যায় ।

ভুক্তভোগী শেখ আলমগীর বলেন, আমি কোন রাজনৈতিক দলের নেতা কর্মী না , অথচ নুর ইসলাম দ্বারা ও তার লোকজন আমার মাছের ঘের কেটে দিয়ে কয়েক লক্ষ টাকার মাছ লুটপাট করেছে। আমি বিএনপির নেতাকর্মীদের সাথে যোগাযোগ করলে তারা এ বিষয়ে কিছু জানেন না বলে জানায়।

ভুক্তভোগী মীর তুহিন বলেন, আমি একজন হতদরিদ্র, আমার নিজের বসবাস করার জায়গাটুকু পর্যন্ত নাই। এই ঘেরটি আমার সম্বল ছিল। আমার সব শেষ হয়ে গেছে। আমি এর বিচার চাই। এ বিষয়ে বিএনপি নেতা শেখ জাকির হোসেন বলেন, আমি নিজে ঘেরে  গিয়ে দেখি ঘের গুলি, করে বা কারা কেটে দিয়েছে ও ভাঙচুর করেছে। তিনি আরো বলেন এটা আমাদের এলাকার কোন বিএনপি নেতাকর্মী জানেনা বা করে নাই।

আরও পড়ুনঃ মধুপুরে এড. মোহাম্মদ আলীর কর্মী সভা অনুষ্ঠিত

যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সরেজমিন  খোঁজ নিয়ে জানা যায়, নুর ইসলাম দ্বারা জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থানের পর থেকে এলাকায় বিএনপির নাম ভাঙিয়ে ত্রাসের রাম রাজত্ব  কায়েম করেছে । এলাকাবাসী জানাই তিনি বিএনপির কোন পদে আছে কিনা আমরা জানিনা ।

তিনি আওয়ামীলীগের সময় আওয়ামীলীগের সাথে বিএনপির সময় বিএনপির সাথে থাকেন। এ বিষয়ে পাইকগাছা ও তালা থানার বিএনপি নেতাকর্মীদের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি কিছুই জানেন না বলে জানান। বিএনপি নেতৃবৃন্দরা এ সময় বলেন অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে। এ বিষয়ে নুর ইসলাম দারার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি বিষয়টি দ্রুত তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হোক।


More News Of This Category