শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Headline :
খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের চট্টগ্রামে ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ২০ ঠাকুরগাঁওয়ে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বারোপ এমপি মির্জা ফয়সাল আমিনের ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন রাণীশংকৈল থানার ওসি আমান ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন রাণীশংকৈল থানার ওসি আমান কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় চালু হলো নৌ-অ্যাম্বুলেন্স। রংপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী তিস্তাসহ উত্তরাঞ্চলের সকল পানিসম্পদ প্রকল্প বাস্তবায়ন করা হবে। লালমনিরহাটে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, বিনামূল্যে চিকিৎসাসেবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ১২ দিনে গ্রেপ্তার ৪ পুলিশ কর্মকর্তা

খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের

Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

‘পতিত ফ্যাসিবাদের ককটেল সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে জেলার টাউন হল প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হই।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা।

সমাবেশে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিএনপির সমর্থকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও বিএনপি কখনো পালিয়ে যাবে না। বিএনপি জনগণের দল এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে থাকবে। ফ্যাসিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।


More News Of This Category