শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Headline :
খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের চট্টগ্রামে ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ২০ ঠাকুরগাঁওয়ে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বারোপ এমপি মির্জা ফয়সাল আমিনের ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন রাণীশংকৈল থানার ওসি আমান ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন রাণীশংকৈল থানার ওসি আমান কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় চালু হলো নৌ-অ্যাম্বুলেন্স। রংপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী তিস্তাসহ উত্তরাঞ্চলের সকল পানিসম্পদ প্রকল্প বাস্তবায়ন করা হবে। লালমনিরহাটে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, বিনামূল্যে চিকিৎসাসেবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ১২ দিনে গ্রেপ্তার ৪ পুলিশ কর্মকর্তা

ঠাকুরগাঁওয়ে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বারোপ এমপি মির্জা ফয়সাল আমিনের

Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বারোপ এমপি মির্জা ফয়সাল আমিনের।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২

দেশের অর্থনৈতিক উন্নয়ন, গ্রামীণ কর্মসংস্থান ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সাল আমিন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের পশু-পাখি পালনের মাধ্যমে দুধ, মাংস ও ডিমের উৎপাদন বাড়াতে হবে। এ খাতের উন্নয়নে খামারিদের প্রশিক্ষণ, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি।

বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রদর্শনী ও মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মির্জা ফয়সাল আমিন বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি ও গ্রামীণ মানুষের কর্মসংস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে। খামারিদের আধুনিক প্রযুক্তি ও উন্নত পদ্ধতিতে পশু-পাখি পালনে উদ্বুদ্ধ করতে হবে। পাশাপাশি তাঁদের প্রশিক্ষণ, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা গেলে উৎপাদন বৃদ্ধি এবং খামার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ ও রপ্তানিমুখী করতে সরকার কাজ করছে। এ ধরনের প্রদর্শনী ও মেলার মাধ্যমে খামারিরা নতুন প্রযুক্তি, উদ্ভাবন এবং এ খাতের সম্ভাবনা সম্পর্কে জানতে পারবেন, যা তাঁদের খামার পরিচালনা ও উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজাহার আহমেদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও খামারিরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে অতিথিরা মেলায় অংশ নেওয়া ১৫টি স্টল পরিদর্শন করেন। সপ্তাহব্যাপী আয়োজিত এ মেলায় প্রাণিসম্পদ খাতের বিভিন্ন প্রযুক্তি, উদ্ভাবন ও সেবা প্রদর্শন করা হচ্ছে।


More News Of This Category