শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Headline :
খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের চট্টগ্রামে ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ২০ ঠাকুরগাঁওয়ে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বারোপ এমপি মির্জা ফয়সাল আমিনের ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন রাণীশংকৈল থানার ওসি আমান ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন রাণীশংকৈল থানার ওসি আমান কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় চালু হলো নৌ-অ্যাম্বুলেন্স। রংপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী তিস্তাসহ উত্তরাঞ্চলের সকল পানিসম্পদ প্রকল্প বাস্তবায়ন করা হবে। লালমনিরহাটে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, বিনামূল্যে চিকিৎসাসেবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ১২ দিনে গ্রেপ্তার ৪ পুলিশ কর্মকর্তা

রংপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী তিস্তাসহ উত্তরাঞ্চলের সকল পানিসম্পদ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

রংপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী
তিস্তাসহ উত্তরাঞ্চলের সকল পানিসম্পদ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২

তিস্তা মহাপরিকল্পনাসহ উত্তরাঞ্চলে চলমান ও প্রস্তাবিত সব পানিসম্পদ প্রকল্প পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলসহ পুরো দেশকে কৃষি, মৎস্য ও খাদ্য উৎপাদনে আরও সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে সরকারের।
বৃহস্পতিবার বিকেলে রংপুর সদর উপজেলার সলেয়া শাহ বাজার এলাকায় তিস্তা সেচ পাম্প প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে থাকা তিস্তা ক্যানেল সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। সলেয়া শাহ খালে সেচ পাম্প স্থাপনের মাধ্যমে এ অঞ্চলের প্রায় ৮ হাজার হেক্টর জমি সেচের আওতায় আসবে। এতে লক্ষাধিক মানুষ সরাসরি উপকৃত হবেন। প্রকল্পটির কাজ আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ করার লক্ষ্য রয়েছে। বর্তমান সরকার কৃষি, কৃষক ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।

খাল খননের গুরুত্ব তুলে ধরে ফরহাদ হোসেন আজাদ বলেন, খাল খনন শুধু পানি নিষ্কাশন কিংবা সেচের সুবিধা তৈরির বিষয় নয়; এর সঙ্গে দেশের খাদ্যনিরাপত্তা, কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন জড়িত। ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার সক্ষমতা দেখিয়েছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২০ হাজার নদী-খাল খনন ও পুনঃখননের মধ্য দিয়ে দেশকে আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শস্য-শ্যামল বাংলাদেশের কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করা হবে।

আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গাইবান্ধার গোবিন্দগঞ্জ সফর করবেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সেখানে করতোয়া, ইছামতী ও গজারিয়া নদীকে ঘিরে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। গত ১৬ জুন প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে।

উত্তরাঞ্চলের উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি অন্যান্য নদী, খাল ও সেচ প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শুধু তিস্তা মহাপরিকল্পনা নয়, এ অঞ্চলে যত প্রকল্প রয়েছে, সবগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এর মধ্য দিয়ে উত্তরাঞ্চলকে ফসল, ফল ও শস্যে সমৃদ্ধ করে দেশের খাদ্য উৎপাদনে আরও গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত করা হবে।

পরিদর্শনকালে রংপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, গাইবান্ধার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রংপুর অঞ্চলের উত্তরাঞ্চলীয় প্রধান প্রকৌশলী ড. সরফরাজ বান্দা, রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী সিস্টেম প্রকল্পের আওতায় নদী খনন কার্যক্রম পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। এ সময় খনন করা নদী ও খাল পুনরায় ভরাট হয়ে যাওয়ার আশঙ্কা তুলে ধরে তিনি বলেন, খনন করা মাটির যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।


More News Of This Category