শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Headline :
খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের চট্টগ্রামে ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ২০ ঠাকুরগাঁওয়ে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বারোপ এমপি মির্জা ফয়সাল আমিনের ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন রাণীশংকৈল থানার ওসি আমান ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন রাণীশংকৈল থানার ওসি আমান কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় চালু হলো নৌ-অ্যাম্বুলেন্স। রংপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী তিস্তাসহ উত্তরাঞ্চলের সকল পানিসম্পদ প্রকল্প বাস্তবায়ন করা হবে। লালমনিরহাটে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, বিনামূল্যে চিকিৎসাসেবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ১২ দিনে গ্রেপ্তার ৪ পুলিশ কর্মকর্তা

ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন রাণীশংকৈল থানার ওসি আমান

Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন রাণীশংকৈল থানার ওসি আমান

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার ও মাদক কারবারিদের গ্রেপ্তার, নিখোঁজ ও অপহৃত নারী-শিশু দ্রুত উদ্ধার, অপহরণকারীদের গ্রেপ্তার, ওয়ারেন্ট তামিল এবং মামলা নিষ্পত্তিসহ সার্বিক পুলিশি কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমানুল্লাহ আল বারী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ বেলাল হোসেনের কাছ থেকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি ও সম্মাননা গ্রহণ করেন ওসি আমানুল্লাহ আল বারী।

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনের দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আলমগীর রহমানের তত্ত্বাবধানে রাণীশংকৈল থানা পুলিশ এসব কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিশেষ করে মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা, নিখোঁজ ও অপহৃত নারী-শিশু উদ্ধারে তৎপরতা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং মামলার তদন্ত ও নিষ্পত্তিতে কার্যকর ভূমিকা রাখায় তিনি এ স্বীকৃতি পেয়েছেন।

এ অর্জনে রাণীশংকৈল থানা পুলিশের সদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের চলমান কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় ওসি মোঃ আমানুল্লাহ আল বারীকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


More News Of This Category