শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Headline :
খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের চট্টগ্রামে ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ২০ ঠাকুরগাঁওয়ে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বারোপ এমপি মির্জা ফয়সাল আমিনের ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন রাণীশংকৈল থানার ওসি আমান ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন রাণীশংকৈল থানার ওসি আমান কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় চালু হলো নৌ-অ্যাম্বুলেন্স। রংপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী তিস্তাসহ উত্তরাঞ্চলের সকল পানিসম্পদ প্রকল্প বাস্তবায়ন করা হবে। লালমনিরহাটে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, বিনামূল্যে চিকিৎসাসেবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ১২ দিনে গ্রেপ্তার ৪ পুলিশ কর্মকর্তা

কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় চালু হলো নৌ-অ্যাম্বুলেন্স।

Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় চালু হলো নৌ-অ্যাম্বুলেন্স।
আরমান হোসেন র।জু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২

​নদীবেষ্টিত চরাঞ্চলের জরুরি রোগীদের দ্রুত মূল ভূখণ্ডে পৌঁছে দিতে কুড়িগ্রামে চালু করা হয়েছে বিশেষ নৌ-অ্যাম্বুলেন্স। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নিজস্ব অর্থায়নে নির্মিত এই নৌযানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জরুরি প্রয়োজনে চরাঞ্চল থেকে একটি মুঠোফোন কল পেলেই ছুটে যাবে এই নৌ-অ্যাম্বুলেন্স। অসুস্থ ব্যক্তি কিংবা প্রসূতি মায়েদের চর থেকে তুলে দ্রুত সড়কপথে যুক্ত ঘাটে নামিয়ে দেওয়া হবে, যাতে স্বজনরা সহজেই তাঁকে হাসপাতালে নিতে পারেন। প্রয়োজনে গুরুতর রোগীর ক্ষেত্রে চিকিৎসকও কল পেয়ে নৌ-অ্যাম্বুলেন্সে করে ঘটনাস্থলে পৌঁছাবেন।

​উদ্বোধনের পর ঘাটে নোঙর করা বিশেষ রঙের নৌযানটিতে রোগীর শয্যা, অক্সিজেন সিলিন্ডার এবং স্বজনদের বসার সুব্যবস্থা দেখা গেছে। মূলত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারসহ ১৬টি নদ-নদী ঘেরা কুড়িগ্রামের সাড়ে চার শতাধিক চরের মধ্যে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ২০টির বেশি বিচ্ছিন্ন চর এবং আশপাশের চরের বাসিন্দারা এ সেবা পাবেন।

​নৌ-অ্যাম্বুলেন্সটি চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। যাত্রাপুর ইউনিয়নের পোড়ার চরের বাসিন্দা এমদাদুল হক জানান, আগে আকস্মিক অসুস্থতায় ভাড়া নৌকার জন্য বিপুল অর্থ ও মূল্যবান সময় নষ্ট হতো। এখন কেবল জ্বালানি ও চালকের পারিশ্রমিক দিয়ে রোগী পারাপারের সুযোগ তৈরি হওয়ায় তাঁরা উপকৃত হবেন; একই সঙ্গে সেবাটি নিয়মিত রাখার দাবি জানান তিনি।

​অন্যদিকে মাঝিয়ালীর চরের মইনুদ্দিন আলী বলেন, যাত্রাপুর ঘাট থেকে তাঁদের চরে নৌকায় আসতে প্রায় এক ঘণ্টা লাগে। নতুন নৌ-অ্যাম্বুলেন্সটি তুলনামূলক দ্রুত পৌঁছাতে পারায় সংকটাপন্ন রোগী ও গর্ভবতী নারীদের হাসপাতালে নেওয়া অনেক সহজ হবে বলে মনে করেন তিনি।

​উদ্যোক্তা ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ জানান, দুর্গম চরের মানুষের স্বাস্থ্যসেবায় পাশে দাঁড়াতেই তিনি এ উদ্যোগ নিয়েছেন। একটি কমিটির মাধ্যমে এটি পরিচালিত হবে এবং স্বজনদের কাছ থেকে শুধু জ্বালানি খরচ ও চালকের মজুরি নেওয়া হবে। ভবিষ্যতেও যেন এই সেবা বন্ধ না হয়, সে ব্যবস্থা রাখা হবে বলে আশ্বাস দেন তিনি।

​অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ, জেলা নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, সদস্য সচিব মেরিনা পারভীন, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর এবং জনপ্রতিনিধি ইঞ্জিনিয়ার সফিক মোল্লা।


More News Of This Category