বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Headline :
মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগ বিএসএফের বিরুদ্ধে তিনি ভারতের নাগরিক বলে পরিচয় দিচ্ছেন। প্রধানমন্ত্রী লালমনিরহাট যাচ্ছেন ১৯ নভেম্বর তিস্তা মহাপরিকল্পনার রোডম্যাপ ঘোষণার প্রত্যাশায় নদীপাড়ের লাখো মানুষ। *দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার একবার ভাবুন তো, একজন বাবার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কী হতে পারে? নিজের একটা বাড়ি থাকবে? একটু জমি থাকবে? নাকি সংসারে অভাব থাকবে না? ময়মনসিংহের ত্রিশালে সনাতন পদ্ধতির দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে চিমনী গুড়িয়ে ফেলা হলো লুৎফুজ্জামান বাবরের সুস্থতা কামনায় মোহনগঞ্জে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান উদ্দেশ্যগে নেতৃবৃন্দের দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্যর্থতা থেকে বিসিএস ক্যাডার: সৈয়দ আল আমীন( ব্যাচ ২০০৪),, লাল ধুলোয় ঢেকে গেছে মধুপুরের বাগবাড়ী-চাপড়ী সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ

ময়মনসিংহের ত্রিশালে সনাতন পদ্ধতির দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে চিমনী গুড়িয়ে ফেলা হলো

Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের ত্রিশালে সনাতন পদ্ধতির দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে চিমনী গুড়িয়ে ফেলা হলো

মকবুল হোসেন
সিনিয়র রিপোটার

ময়মনসিংহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের যৌথ উদ্যােগে ত্রিশাল উপজেলার নওপাড়া এলাকায় অবস্থিত ১২০ফুট চিমনিবিশিষ্ট সনাতন পদ্ধতির অবৈধ দুটি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩(সংশোধিত ২০১৯) অনুযায়ী মোবাইল কোর্ট আজ ১৭ নভেম্বর বুধবার অভিযান পরিচালনা করা হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি এঁর নেতৃত্বে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় “মেসার্স ওমর ব্রিকস” ও “মেসার্স হামিদ ব্রিকস” নামক দুটি ১২০ফুট চিমনিবিশিষ্ট সনাতন ইট ভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় । উক্ত অভিযান চলাকালে উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ, পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেন, মোঃ শাহিন আলম ও অন্যান্য কর্মচারীগণ। এ সময় ময়মনসিংহ জেলা ও উপজেলা পুলিশ, জেলা আনসার এর টীম উপস্থিত থেকে আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহায়তা প্রদান করেন।

পরিবেশ সুরক্ষায় ময়মনসিংহ জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে।


More News Of This Category