বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
Headline :
মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগ বিএসএফের বিরুদ্ধে তিনি ভারতের নাগরিক বলে পরিচয় দিচ্ছেন। প্রধানমন্ত্রী লালমনিরহাট যাচ্ছেন ১৯ নভেম্বর তিস্তা মহাপরিকল্পনার রোডম্যাপ ঘোষণার প্রত্যাশায় নদীপাড়ের লাখো মানুষ। *দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার একবার ভাবুন তো, একজন বাবার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কী হতে পারে? নিজের একটা বাড়ি থাকবে? একটু জমি থাকবে? নাকি সংসারে অভাব থাকবে না? ময়মনসিংহের ত্রিশালে সনাতন পদ্ধতির দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে চিমনী গুড়িয়ে ফেলা হলো লুৎফুজ্জামান বাবরের সুস্থতা কামনায় মোহনগঞ্জে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান উদ্দেশ্যগে নেতৃবৃন্দের দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্যর্থতা থেকে বিসিএস ক্যাডার: সৈয়দ আল আমীন( ব্যাচ ২০০৪),, লাল ধুলোয় ঢেকে গেছে মধুপুরের বাগবাড়ী-চাপড়ী সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ

ব্যর্থতা থেকে বিসিএস ক্যাডার: সৈয়দ আল আমীন( ব্যাচ ২০০৪),,

Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ব্যর্থতা থেকে বিসিএস ক্যাডার: সৈয়দ আল আমীন( ব্যাচ ২০০৪),, মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ সিনিয়র স্টাফ রিপোটার,,
জীবনের শুরুটা সব সময় মসৃণ হয় না। কেউ কেউ ছোটবেলা থেকেই মেধার স্বাক্ষর রাখে, আবার কেউ বারবার ব্যর্থতার দেয়ালে ধাক্কা খেতে খেতে একদিন সাফল্যের শিখরে পৌঁছে যায়। সৈয়দ আল আমীন তেমনই একজন, যাঁর জীবনের গল্প আমাদের শেখায়—ব্যর্থতা কখনো শেষ কথা নয়, চেষ্টা থামিয়ে দেওয়াটাই প্রকৃত পরাজয়।

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার নওহাল গ্রামের এক সাধারণ পরিবারে সৈয়দ আল আমীনের জন্ম। পিতা সৈয়দ আব্দুল কুদ্দুস এবং মাতা সৈয়দা রুমেলার স্নেহ-ভালোবাসায় বেড়ে ওঠা তাঁর শৈশব কেটেছে গ্রামীণ জীবনের চিরচেনা পরিবেশে। গোল্লাছুট, সাঁতার, ফুটবল, ক্রিকেট আর বন্ধুদের সঙ্গে আড্ডায় কাটত অবসর। পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কারণে বাবাকে কৃষিকাজে সহযোগিতা করা, গরু-বাছুরের দেখাশোনা করাও ছিল তাঁর প্রতিদিনের জীবনের অংশ।

তবে শিক্ষাজীবনের শুরুটা মোটেও আশাব্যঞ্জক ছিল না। প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত এক-দুই বিষয়ে অকৃতকার্য হয়েও বিশেষ বিবেচনায় পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন। কিন্তু সপ্তম শ্রেণিতে চার বিষয়ে অকৃতকার্য হওয়ায় একই শ্রেণিতে দ্বিতীয়বার পড়তে হয় তাঁকে। অনেকের কাছে এটি হয়তো পিছিয়ে পড়ার গল্প, কিন্তু আল আমীনের জীবনে এটিই হয়ে উঠেছিল ঘুরে দাঁড়ানোর সূচনা।

সপ্তম শ্রেণি থেকে অষ্টম শ্রেণিতে ওঠার পরীক্ষায় জীবনে প্রথমবারের মতো সব বিষয়ে উত্তীর্ণ হন। এই ছোট্ট সাফল্যই যেন তাঁকে নতুন করে আত্মবিশ্বাসী করে তোলে। বিশেষ করে বড় ভাই সৈয়দ ইউসুফ আলীর নিরলস প্রচেষ্টা, সঠিক দিকনির্দেশনা, কঠোর শাসন এবং বন্ধু অরুনের সাহচর্য তাঁর পড়াশোনার প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। ইংরেজিতে দুর্বলতা ছিল, সহজে আয়ত্ত করতে পারতেন না। তাই অন্য বিষয়গুলোতে বেশি নম্বর অর্জনের মাধ্যমে নিজের অবস্থান এগিয়ে নেওয়ার চেষ্টা করতেন।

ধীরে ধীরে বদলে যেতে থাকে তাঁর শিক্ষাজীবনের চিত্র ১ নং মোহনগঞ্জ পাইলট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা এবং মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০০৪ সালে এসএসসি সম্পন্ন করেন। এরপর ২০০৬ সালে নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। উচ্চশিক্ষার জন্য ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে। সেখান থেকে ২০১০ সালে বিবিএ এবং ২০১১ সালে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

তবে তাঁর স্বপ্নের পথ এখানেও সহজ ছিল না। বিসিএস সহ পনেরোটি ভাইভায় কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। একের পর এক হতাশা, অপেক্ষা আর ব্যর্থতা তাঁকে থামিয়ে দিতে পারেনি। অবশেষে ১৬তম ভাইভায় ৩৬তম বিসিএসের মাধ্যমে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। ২০১৮ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। বর্তমানে তিনি ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজের হিসাববিজ্ঞান বিভাগে কর্মরত।
নিজের এই পথচলায় বাবা-মা, ভাই-বোন, শিক্ষক ও বন্ধুদের অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। তবে বিশেষ কৃতজ্ঞতা তাঁর বড় ভাই সৈয়দ ইউসুফ আলীর প্রতি। যাঁর শাসন, পরিশ্রম, অনুপ্রেরণা ও সঠিক দিকনির্দেশনা তাঁকে জীবনের কঠিন সময়গুলো অতিক্রম করতে সাহস জুগিয়েছে।

স্কুলজীবনে কয়েকটি বিষয়ে ফেল করা মানেই জীবন থেকে ছিটকে পড়া নয়। ইংরেজিতে দুর্বলতা থাকা মানেই স্বপ্নের পথ বন্ধ হয়ে যাওয়া নয়। এমনকি বিসিএস সহ পনেরোটি ভাইভায় ব্যর্থ হওয়াও পরাজয়ের চূড়ান্ত পরিণতি নয়।
তাঁর বিশ্বাস, অধ্যবসায়, ধৈর্য এবং মহান আল্লাহ তায়ালার প্রতি অগাধ আস্থাই তাঁকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে।

আজ তিনি শুধু একজন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা নন, তিনি সেইসব শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণা, যারা পরীক্ষার ফলাফল খারাপ হলে নিজেদের অযোগ্য মনে করে, বারবার ব্যর্থ হয়ে স্বপ্ন দেখা বন্ধ করে দেয়।

জীবনের শুরুটা কেমন ছিল, সেটি বড় কথা নয়; শেষ পর্যন্ত আপনি কতটা চেষ্টা করেছেন, সেটিই আসল।

মেধা সব সময় জন্মগত নয়, অধ্যবসায় দিয়ে মেধাকে শাণিত করা যায়। আর ব্যর্থতা কোনো মানুষের পরিচয় নয়, ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর নামই জীবন।


More News Of This Category