বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
Headline :
মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগ বিএসএফের বিরুদ্ধে তিনি ভারতের নাগরিক বলে পরিচয় দিচ্ছেন। প্রধানমন্ত্রী লালমনিরহাট যাচ্ছেন ১৯ নভেম্বর তিস্তা মহাপরিকল্পনার রোডম্যাপ ঘোষণার প্রত্যাশায় নদীপাড়ের লাখো মানুষ। *দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার একবার ভাবুন তো, একজন বাবার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কী হতে পারে? নিজের একটা বাড়ি থাকবে? একটু জমি থাকবে? নাকি সংসারে অভাব থাকবে না? ময়মনসিংহের ত্রিশালে সনাতন পদ্ধতির দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে চিমনী গুড়িয়ে ফেলা হলো লুৎফুজ্জামান বাবরের সুস্থতা কামনায় মোহনগঞ্জে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান উদ্দেশ্যগে নেতৃবৃন্দের দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্যর্থতা থেকে বিসিএস ক্যাডার: সৈয়দ আল আমীন( ব্যাচ ২০০৪),, লাল ধুলোয় ঢেকে গেছে মধুপুরের বাগবাড়ী-চাপড়ী সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ

নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ

Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ

আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি:

দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন।

৫নং উল্টাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে পানছড়ি উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা দেশব্যাপী সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

এর আগে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।


More News Of This Category