মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
Headline :
দিনাজপুরে পৌনে ১ কোটি টাকার কষ্টি ও বেলে পাথরের মূর্তি উদ্ধার; আটক ১ কমলাপুর রেলস্টেশনে উন্নয়নমূলক কাজ শুরু, বাড়ছে যাত্রীদের বসার স্থান খাগড়াছড়ি জোনের উদ্যোগে আরও ৬১ জনের চোখের ছানি অপারেশন সম্পন্ন পরিচয়” কলমে / সাংবাদিক এম বাদল খন্দকার। পানছড়িতে সমন্বিত মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ১২৭ জন ধর্মপাশায় ইজিবাইক উল্টে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু। ১৫ মিনিটের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চতুর্থ শ্রেণির ছাত্রী মৌনিপা আরা নোহা ১৫ মিনিটের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চতুর্থ শ্রেণির ছাত্রী মৌনিপা আরা নোহা। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি

পরিচয়” কলমে / সাংবাদিক এম বাদল খন্দকার।

Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

“পরিচয়”

কলমে / সাংবাদিক এম বাদল খন্দকার।

নিজেকে এমনভাবে তৈরি করো,
যেন নাম বলার প্রয়োজন না পড়ে,
তোমার হাঁটা-চলা, তোমার কথা বলা,
তোমার ব্যবহারই বলে দেবে তুমি কে।

পরিচয় তো নামে হয় না,
পরিচয় হয় মানুষের মনে,
কেউ ভুলে যাবে তোমার নাম,
কিন্তু ভুলবে না তোমার আচরণে।

টাকা দিয়ে সম্মান কেনা যায় না,
ক্ষমতা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না,
যে মানুষ নিজের চরিত্র দিয়ে জেতে,
তাকেই সবাই সারাজীবন মনে রাখে।

অহংকার দিয়ে বড় হওয়া যায় না,
নম্রতাই মানুষকে সত্যিকারের বড় করে,
যে নিজেকে ছোট ভাবতে জানে,
আল্লাহ তাকে সবার উপরে তোলে।

তাই নিজেকে এমনভাবে গড়ো,
যেন তোমাকে দেখলেই মানুষ বলে,
এই মানুষটাকে চিনি না,
তবুও মনে হয় অনেক আপন।

পরিচয় দিতে হবে না কাউকে,
তোমার ব্যক্তিত্বই হবে তোমার পরিচয়,
মানুষ তোমার নাম ভুলে গেলেও,
তোমার কথা ভুলতে পারবে না কোনোদিন।


More News Of This Category