মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Headline :
দিনাজপুরে পৌনে ১ কোটি টাকার কষ্টি ও বেলে পাথরের মূর্তি উদ্ধার; আটক ১ কমলাপুর রেলস্টেশনে উন্নয়নমূলক কাজ শুরু, বাড়ছে যাত্রীদের বসার স্থান খাগড়াছড়ি জোনের উদ্যোগে আরও ৬১ জনের চোখের ছানি অপারেশন সম্পন্ন পরিচয়” কলমে / সাংবাদিক এম বাদল খন্দকার। পানছড়িতে সমন্বিত মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ১২৭ জন ধর্মপাশায় ইজিবাইক উল্টে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু। ১৫ মিনিটের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চতুর্থ শ্রেণির ছাত্রী মৌনিপা আরা নোহা ১৫ মিনিটের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চতুর্থ শ্রেণির ছাত্রী মৌনিপা আরা নোহা। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি

ধর্মপাশায় ইজিবাইক উল্টে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু।

Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ধর্মপাশায় ইজিবাইক উল্টে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু।

মো. হৃদয় খান জয়
ধর্মপাশ ( সুনামগঞ্জ ) বিশেষ প্রতিনিধি :

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ফারজানা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের দেওয়ানগঞ্জ মাদ্রাসা সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারজানা আক্তার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা সামাল শাহের স্ত্রী। এই অকাল মৃত্যুতে তার পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ফারজানা আক্তার উপজেলার বেরিকান্দি গ্রাম থেকে একটি ইজিবাইকে করে নিজ বাড়ি সুনই গ্রামে ফিরছিলেন। ইজিবাইকটি দেওয়ানগঞ্জ মাদ্রাসা সংলগ্ন মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ইজিবাইকটি সড়কের ওপর উল্টে যায় এবং ভেতরে থাকা ফারজানা আক্তার ছিটকে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত চিকিৎসার জন্য তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেল ৫টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় ওই গৃহবধূর মৃত্যু হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।


More News Of This Category