মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Headline :
দিনাজপুরে পৌনে ১ কোটি টাকার কষ্টি ও বেলে পাথরের মূর্তি উদ্ধার; আটক ১ কমলাপুর রেলস্টেশনে উন্নয়নমূলক কাজ শুরু, বাড়ছে যাত্রীদের বসার স্থান খাগড়াছড়ি জোনের উদ্যোগে আরও ৬১ জনের চোখের ছানি অপারেশন সম্পন্ন পরিচয়” কলমে / সাংবাদিক এম বাদল খন্দকার। পানছড়িতে সমন্বিত মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ১২৭ জন ধর্মপাশায় ইজিবাইক উল্টে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু। ১৫ মিনিটের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চতুর্থ শ্রেণির ছাত্রী মৌনিপা আরা নোহা ১৫ মিনিটের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চতুর্থ শ্রেণির ছাত্রী মৌনিপা আরা নোহা। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি

কমলাপুর রেলস্টেশনে উন্নয়নমূলক কাজ শুরু, বাড়ছে যাত্রীদের বসার স্থান

Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

কমলাপুর রেলস্টেশনে উন্নয়নমূলক কাজ শুরু, বাড়ছে যাত্রীদের বসার স্থান
‎
‎এ আর আল মামুন ঃ বিশেষ প্রতিনিধি
‎
‎রাজধানীর গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র কমলাপুর রেলস্টেশনে যাত্রীসেবার মানোন্নয়নে উন্নয়নমূলক কার্যক্রম শুরু হয়েছে। যাত্রীদের দুর্ভোগ কমানো এবং অপেক্ষার সময় স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এসব উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে।
‎চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে স্টেশনে যাত্রীদের বসার স্থান সম্প্রসারণ করা হচ্ছে। এতে ট্রেনের জন্য অপেক্ষমাণ যাত্রীরা আগের তুলনায় বেশি স্বাচ্ছন্দ্যে বসার সুযোগ পাবেন। বিশেষ করে দীর্ঘ সময় অপেক্ষা করা নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।
‎এ বিষয়ে বিভাগীয় প্রকৌশলী কাজী ওয়ালী উল হকের সঙ্গে কথা বলে জানা যায়, যাত্রীদের দুর্ভোগ ও ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে বর্তমান সরকার রেলওয়ের অবকাঠামো উন্নয়ন এবং যাত্রীসেবার মান বাড়াতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় কমলাপুর রেলস্টেশনেও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
‎তিনি জানান, যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং স্টেশনের পরিবেশ আরও উন্নত করাই এসব উদ্যোগের মূল লক্ষ্য।
‎সংশ্লিষ্টরা আশা করছেন, চলমান উন্নয়নকাজ সম্পন্ন হলে কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের অপেক্ষার পরিবেশ আরও আরামদায়ক হবে এবং যাত্রীসেবার মানে ইতিবাচক পরিবর্তন আসবে।


More News Of This Category