মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
Headline :
দিনাজপুরে পৌনে ১ কোটি টাকার কষ্টি ও বেলে পাথরের মূর্তি উদ্ধার; আটক ১ কমলাপুর রেলস্টেশনে উন্নয়নমূলক কাজ শুরু, বাড়ছে যাত্রীদের বসার স্থান খাগড়াছড়ি জোনের উদ্যোগে আরও ৬১ জনের চোখের ছানি অপারেশন সম্পন্ন পরিচয়” কলমে / সাংবাদিক এম বাদল খন্দকার। পানছড়িতে সমন্বিত মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ১২৭ জন ধর্মপাশায় ইজিবাইক উল্টে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু। ১৫ মিনিটের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চতুর্থ শ্রেণির ছাত্রী মৌনিপা আরা নোহা ১৫ মিনিটের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চতুর্থ শ্রেণির ছাত্রী মৌনিপা আরা নোহা। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি

পানছড়িতে সমন্বিত মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ১২৭ জন

Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

পানছড়িতে সমন্বিত মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ১২৭ জন

আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম জনপদে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সমন্বিত মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১২৭ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ৫নং উল্টাছড়ি ইউনিয়নের রোহিন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

রোহিন্দ্রপাড়া, কাশিপাড়া, সুবল কার্বারীপাড়া, বাম্পুপাড়া ও মধুপাড়াসহ আশপাশের দুর্গম এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এসব জনপদের মধ্যবর্তী স্থানে ক্যাম্পটি পরিচালনা করা হয়।

ক্যাম্পে আগত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা, স্বাস্থ্যপরামর্শ এবং চিকিৎসাসংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করা হয়। দুর্গম এলাকার সাধারণ মানুষের জন্য এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, প্রত্যন্ত ও দুর্গম এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের সমন্বিত মেডিকেল ক্যাম্পের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


More News Of This Category