বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

চিলমারীতে কিশোর নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার  

Update : শনিবার, ২১ জুন, ২০২৫
চিলমারীতে কিশোর নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার  

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে প্রেমের অপরাধে কিশোরকে ঘরে আটকে রেখে মধ্যযুগের (পুরনো দিনের) মত বর্বরোচিত নির্যাতনের ঘটনায় একজন আসামীকে গ্রেপ্তার করেছেন চিলমারী মডেল থানার পুলিশ বাহিনী।

শনিবার (২১শে জুন) রাত আনুমানিক ৩.৩০ মিনিটের দিকে, উপজেলার চিলমারী ইউনিয়নের বৈলমন্দিয়ার খাতা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েচে। এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার পরিদর্শক (তদন্ত অফিসার) নন্দোলাল চৌধুরী। গ্রেপ্তারকৃত আসামীর নাম সাইফুল ইসলাম (৪৫)।

আরও পড়ুনঃ হিলিতে বাংলাহিলি ড্রিমল্যান্ড স্কুলে ফল উৎসব অনুষ্ঠিত

তিনি ঐ ইউনিয়নের বৈলমন্দিয়া খাতা গ্রামের বাসিন্দা বলে জানা যায়। পুলিশ জানান, গেল রাত ৩.৩০ মিনিটের দিকে চিলমারী মডেল থানার এসআই (নিঃ) আরিফ রাসেল ফোর্সসহ, মাদক বিরোধী অভিযান এবং ওয়ারেন্ট তামিল ডিউটি করা কালীন সময় থানার ৬ নম্বর মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পরে তাকে থানায় হেফাজতের জন্য নেয়া হয়েছে।

পরিদর্শক (তদন্ত অফিসার) নন্দোলাল চৌধুরী জানান, আসামীকে গ্রেপ্তার করে দুপুর ২টার পরে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি। প্রসঙ্গত, গত ১০ জুন উপজেলার চিলমারী ইউনিয়নের গয়নার পটল গ্রামে, একটি ঘরের মধ্যে আটকে রেখে মধ্যযুগীয় (পুরনো দিনের) মত বর্বরোচিত নির্যাতন করা হয়েছিল।

এ নিয়ে কিশোরের বাবা বাদি হয়ে চিলমারী মডেল থানায় ৭ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা যায়।


More News Of This Category