বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

অ্যাম্বুলেন্স-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

Update : শনিবার, ২১ জুন, ২০২৫
অ্যাম্বুলেন্স-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন। আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (২০ জুন ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় হিমালয় ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হালুয়াঘাটগামী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স এবং বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে সিএনজির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন যাত্রী প্রাণ হারান। আহত অবস্থায় চারজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

খবর পেয়ে তারাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালায়। নিহতদের মরদেহ থানায় নেওয়া হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলছে বলে জানান তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান।

এ দুর্ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাস্থলে ভিড় করেছেন শত শত কৌতুহলী মানুষ। স্থানীয়রা অভিযোগ করেছেন, সড়কে অতিরিক্ত গতি, নিয়ম না মানা এবং অব্যবস্থাপনার কারণেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে। তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেন।

আরও পড়ুনঃ আশুলিয়ায় নারী যাত্রীকে জিম্মি করে ছিনতাই, গ্রেপ্তার ২

এদিকে, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। চালকদের লাইসেন্স, যানবাহনের ফিটনেসসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে

সড়ক দুর্ঘটনা নয়, এটি যেন আরেকটি ‘অঘোষিত হত্যাকাণ্ড’ — বলছেন সচেতন মহল।


More News Of This Category