রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

রাজবাড়ীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

Update : শনিবার, ২১ জুন, ২০২৫
রাজবাড়ীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মনিরা বেগম ওরফে ছকিনা (৪২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মো. মিঠু শেখের বিরুদ্ধে।

শুক্রবার সকাল ৭ টার দিকে বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মিঠু মিয়া নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মনিরা বেগম বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মমিন শেখের মেয়ে।

নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, ২০০১ বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে মিঠু শেখের সাথে মনিরা বেগমের বিয়ে হয়। তাদের দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

আরও পড়ুনঃ খাগড়াছড়ি সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে গ্রাম পুলিশকে হত্যার অভিযোগ

দীর্ঘদিন ধরে মিঠু ও মনিরার সংসারে অশান্তি সৃষ্টি হয়ে। মিঠু মিয়া পরকীয়াতে আসক্ত হয় বলে অভিযোগ করেন মনিরার স্বজনেরা। বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। শুক্রবার সকাল ৬টার তার মরদেহ দেখতে পায় মিঠু শেখের পরিবারের অন্য সদস্যরা।

মনিরা বেগমের পাঁচ বছর বয়সী মেয়ে মীম বলেন, আমার আব্বু আর আম্মু ঘুমাতে যায়। অনেক রাতে আব্বু আম্মুকে টানাটানি করতে থাকে। তখন আমার ঘুম ভেঙ্গে যায়। এক পর্যায় আমার আব্বু আমার আম্মুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে।

রাজবাড়ীর সিনিয়র সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকার বলেন, সকালে বালিয়াকান্দি থানা পুলিশ মনিরার মরদেহ উদ্ধার করে। তাকে হত্যা করা হতে পারে বলে আমরা ধারণা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। প্রাথমিকভাবে তার স্বামী মিঠু শেখকে আটক করা হয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত অথবা ইন্ধন দিয়েছেন তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

 


More News Of This Category