রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

ভালুকায় শুরু হলো জাতীয় ফল মেলা

Update : শনিবার, ২১ জুন, ২০২৫
ভালুকায় শুরু হলো জাতীয় ফল মেলা

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যে শুরু হয়েছে জাতীয় ফল মেলা। বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। মেলাটি চলবে আজ শনিবার পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বলেন, “এই মেলায় বিলুপ্তপ্রায় দেশীয় ফল ছাড়াও বাণিজ্যিকভাবে উৎপাদিত আধুনিক জাতের ফল প্রদর্শিত হচ্ছে। এতে কৃষক ও ভোক্তারা ফল চাষ সম্পর্কে অবহিত হতে পারবেন এবং দেশীয় ফল উৎপাদনে আগ্রহী হবেন।”

উপজেলা কৃষি অফিসের আয়োজিত এই মেলায় আম, জাম, কাঁঠালসহ দেশি-বিদেশি ও উচ্চফলনশীল প্রায় ৩০টি ফল প্রদর্শন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার নুসরাত জামান বলেন, “এই মেলার মাধ্যমে কৃষক এবং তরুণ উদ্যোক্তারা উৎসাহিত হবেন। ইতোমধ্যে উপজেলায় বাণিজ্যিক ভিত্তিতে অনেকেই ফল চাষে এগিয়ে এসেছেন।”

আরও পড়ুনঃ মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালা

মেলাতে অংশ নেওয়া ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কৃষক আবদুল মালেক বলেন, “আমি তিন বছর ধরে লিচু ও পেয়ারার চাষ করছি। এই মেলায় এসে নতুন জাতের আম ও ড্রাগন ফল দেখে আগ্রহ বেড়েছে। কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে আগামী মৌসুম থেকে আমি নতুন ফলের চাষ শুরু করবো।”

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফল চাষে জনসচেতনতা ও আগ্রহ বাড়াতে এই মেলা বিশেষ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।


More News Of This Category