বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
Headline :
১১০ বছর পূর্তিতে বর্ণিল সাজে কারমাইকেল কলেজ নবীন-প্রবীণের মিলনমেলায় মুখর ক্যাম্পাস লালমনিরহাটে ডাম্প ট্রাকের চাপায় সাবেক সেনা সদস্য নিহত, আহত ১ শান্তি সম্প্রীতি এবং ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার এই আহ্বান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, জব্দ ৭ মোবাইল ফোন পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরের গঙ্গাচড়ায় চরাঞ্চলের সংকট ও উন্নয়ন ভাবনা নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময়। ঝালকাঠিতে ডেলটা লাইফের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আসন্ন ইউপি নির্বাচনে ধর্মপাশা সদরের ১, ২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী হিসেবে উন্নয়নের লক্ষে লড়তে চান বীর মুক্তিযোদ্ধার সন্তান সপ্না আক্তার। লালমনিরহাটে দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত, আটক ২ রংপুর রেঞ্জে অ্যাডিশনাল ডিআইজি শাহ মমতাজুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১১০ বছর পূর্তিতে বর্ণিল সাজে কারমাইকেল কলেজ নবীন-প্রবীণের মিলনমেলায় মুখর ক্যাম্পাস

Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

১১০ বছর পূর্তিতে বর্ণিল সাজে কারমাইকেল কলেজ
নবীন-প্রবীণের মিলনমেলায় মুখর ক্যাম্পাস

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২

উত্তরবঙ্গের ‘অক্সফোর্ড’খ্যাত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রংপুরের কারমাইকেল কলেজের ১১০ বছর পূর্তি উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে পুরো ক্যাম্পাস। আলোকসজ্জায় ঝলমল করছে শতবর্ষী ভবনগুলো। পরিচ্ছন্নতা ও সাজসজ্জায় নতুন রূপ পেয়েছে ক্যাম্পাসের প্রতিটি প্রাঙ্গণ। আর এই উৎসবকে ঘিরে দীর্ঘদিন পর একসঙ্গে হয়েছেন কলেজের বিভিন্ন সময়ের সাবেক শিক্ষার্থীরা। কেউ বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতেছেন, কেউবা ফিরে গেছেন শিক্ষাজীবনের স্মৃতিতে। নবীন-প্রবীণের এমন মিলনমেলায় পুরো ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

শুধু প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা নয়, ১১০ বছরের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ঘটানোরও উপলক্ষ হয়ে উঠেছে এই আয়োজন। শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে উত্তরাঞ্চলের অন্যতম প্রাচীন এই বিদ্যাপীঠ।
প্রতিষ্ঠার গৌরবময় ১১০ বছর উদযাপনে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে কলেজ কর্তৃপক্ষ। সকাল ১০টায় জাতীয় ও কলেজের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জি এল হোস্টেল মাঠে আয়োজন করা হয় আলোচনা সভা, স্মৃতিচারণ ও কেক কাটার অনুষ্ঠান। বিকেলে একই মাঠে কলেজের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা এবং ব্যান্ড সংগীতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে যোগ দেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামসহ কলেজের বিভিন্ন সময়ের সাবেক শিক্ষার্থী ও বিশিষ্টজনেরা।

দিনাজপুরের অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক ও কারমাইকেল কলেজের সাবেক শিক্ষার্থী মহিবুর রহমান (৬৮) স্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছেন এই উৎসবে। তার সঙ্গে এসেছেন আরও ২৫ জন সহপাঠী, যাদের অনেকেই স্ত্রীদের নিয়ে যোগ দিয়েছেন পুনর্মিলনীতে। দীর্ঘদিন পর একসঙ্গে হয়ে তারা মেতে উঠেছেন আড্ডা ও স্মৃতিচারণে।

মহিবুর রহমান বলেন, “প্রতিবছরই কোনো না কোনো আয়োজন হয়, কিন্তু সব সময় আসা হয়ে ওঠে না। এখন অবসর জীবন কাটাচ্ছি। আজ কলেজ ক্যাম্পাসে এসে নিজেকে আবার সেই ছাত্রজীবনে ফিরে যাওয়া একজন শিক্ষার্থী মনে হচ্ছে। যদি আবার পড়াশোনার সুযোগ পেতাম, আর যদি এই কলেজেই পড়তে পারতাম, কতই না ভালো লাগত! সব মিলিয়ে দিনটি আমার কাছে অসাধারণ আনন্দের।”

কুড়িগ্রাম থেকে আসা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মনোয়ারা বেগম (৬৮) একসময় এই কলেজের শিক্ষার্থী ছিলেন। তার স্বামী পড়েছেন অন্য একটি কলেজে। তবে স্ত্রীর স্মৃতিবিজড়িত শিক্ষাপ্রতিষ্ঠানের ১১০ বছর পূর্তিতে তাকেও সঙ্গে নিয়ে এসেছেন। ক্যাম্পাসে এসে পুরোনো সহপাঠীদের সঙ্গে আড্ডায় মেতেছেন মনোয়ারা।
তিনি বলেন, “কয়েক বছর পর সহপাঠীদের সঙ্গে আবার এক জায়গায় হতে পেরে খুব ভালো লাগছে। কলেজজীবনের সেই দিনগুলোর স্মৃতি এখনো আমাদের আনন্দ দেয়, নতুন করে উজ্জীবিত করে।”

অন্যদিকে, বর্তমান শিক্ষার্থীদের মধ্যেও উৎসব ঘিরে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস।
কলেজের শিক্ষার্থী মহুয়া আক্তার (২২) বলেন, “কলেজ ক্যাম্পাস যেমন বর্ণিল সাজে সেজেছে, আমরাও সেজেছি নতুন সাজে। খুব আনন্দ করছি। অনেক পুরোনো শিক্ষার্থীর সঙ্গে পরিচিত হচ্ছি। তাদের মুখে কলেজজীবনের নানা স্মৃতির গল্প শুনে মুগ্ধ হচ্ছি।”
মহুয়া জানান, তার বাবা-মাও এই কলেজের শিক্ষার্থী ছিলেন। ১১০ বছর পূর্তির আয়োজনে তারাও এসেছেন। রাতে পরিবারের সদস্যদের নিয়ে ক্যাম্পাস ঘুরে দেখেছেন তারা। একই শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে তিন প্রজন্মের এমন সম্পর্ক তার কাছে বিশেষ আনন্দের।

উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক আবু সায়েম বলেন, ব্রিটিশ শাসন, পাকিস্তানি শোষণ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ দেশের ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী কারমাইকেল কলেজ। শত বছরের বেশি সময় ধরে এই প্রতিষ্ঠান শিক্ষা বিস্তারের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মতো মানুষ তৈরি করেছে। এর ইতিহাস, ঐতিহ্য ও অর্জন অত্যন্ত গৌরবের।
তিনি বলেন, “নবীন-প্রবীণ শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলায় মুখর হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। শিক্ষকরাও শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ও আড্ডায় অংশ নিচ্ছেন। সাবেক শিক্ষার্থী ও প্রবীণদের মুখে তাঁদের শিক্ষাজীবনের নানা স্মৃতিচারণ শুনছি। তাঁদের আবেগ ও ভালোবাসা আমাদের মুগ্ধ করছে।”

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হোসেন মণ্ডল বলেন, তিনিও এই কলেজের সাবেক শিক্ষার্থী। ফলে প্রতিষ্ঠানটির সঙ্গে তার ব্যক্তিগত স্মৃতি ও আবেগ জড়িয়ে রয়েছে। ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ এই কলেজের অনেক সাবেক শিক্ষার্থী দেশে-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। তাদের অনেকেই ১১০ বছর পূর্তির আয়োজনে অংশ নিতে ক্যাম্পাসে এসেছেন।
তিনি বলেন, “এই কলেজের সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। ১১০ বছর পূর্তিতে সাবেক শিক্ষার্থীদের ফিরে আসা, তাদের সঙ্গে বর্তমান শিক্ষার্থীদের পরিচয় ও অভিজ্ঞতা বিনিময়—সব মিলিয়ে আয়োজনটি বিশেষ হয়ে উঠেছে।”


More News Of This Category