মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
Headline :
ব্যবসায়িক পাওনা চাইতে গেলে দৈনিক বাংলার আকাশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদককে অশ্লীল ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি ১নং আমখলা ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাংবাদিকদের শত্রু সাংবাদিকরাই! ‎ পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট লালমনিরহাটে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি গ্রেপ্তার লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগে অনিয়মের অভিযোগ লালমনিরহাট সীমান্তে চিতা বাঘের আক্রমনে নারীসহ তিনজন আহত বিজিবি-পুলিশ ও এলাকাবাসী ঘিরে রেখেছে চিতা বাঘটিকে। কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত গাইবান্ধায় একই দিনে জন্ম নেওয়া চাচাতো-জ্যাঠাতো ভাই-বোনের পুকুরে ডুবে মৃত্যু

Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ২১ পিস ইয়াবা সহ কালাম আটক

*শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:*

গাজীপুরের শ্রীপুর বাজার রেল মসজিদ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে শ্রীপুর থানার এসআই লুৎফর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত ব্যক্তির নাম কালাম। তিনি শ্রীপুর বাজার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রেল মসজিদের পাশে অভিযান চালানো হয়। এসময় কালামের দেহ তল্লাশি করে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে শ্রীপুর থানার এসআই লুৎফর রহমান জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটক কালামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।”

এলাকাবাসী পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানান।


More News Of This Category