গাজীপুরের শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ২১ পিস ইয়াবা সহ কালাম আটক
*শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:*
গাজীপুরের শ্রীপুর বাজার রেল মসজিদ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে শ্রীপুর থানার এসআই লুৎফর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত ব্যক্তির নাম কালাম। তিনি শ্রীপুর বাজার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রেল মসজিদের পাশে অভিযান চালানো হয়। এসময় কালামের দেহ তল্লাশি করে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে শ্রীপুর থানার এসআই লুৎফর রহমান জানান, "মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটক কালামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।"
এলাকাবাসী পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.